Suvendu Adhikari : “তাঁর মধ্যে কোনও বদল আসবে না” রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে প্রতিশ্রুতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Share

নন্দীগ্রাম 24 সে মে :

তিনি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, নন্দীগ্রাম বিধানসভা থেকে দিলেন কিন্তু বিজেপির সম্বর্ধনা পেয়ে দাবী করলেন মুখ্যমন্ত্রী হয়েও তার মধ্যে কোন বদল আসবে না। পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জমি আন্দোলনের শহিদদের স্মরণ করেন এবং বিপুল ভোটে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নন্দীগ্রামে এসে সম্বর্ধনা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হয়ে তার মধ্যে কোন বদল আসবে না। মূলত রবিবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও জয়ী হন শুভেন্দু অধিকারী৷ যদিও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এ দিনও শুভেন্দু দাবি করেছেন, বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামবাসীর পাশেই থাকবেন তিনি৷ এ দিনের সংবর্ধনা মঞ্চ থেকে নন্দীগ্রামে জমি আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন শুভেন্দু অধিকারী৷ তাঁকে ভোটে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘একটা আসন ছাড়তে হয়, তাই ছেড়েছি।

কিন্তু আমি আগের মতোই আপনাদের সঙ্গে থাকব। একদমই দুরত্ব তৈরি করবেন না৷ মানুষ যা চায় তাই হবে৷ আপনাদের শুভেন্দু আপনাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে৷’নন্দীগ্রামের যে সরকারি প্রকল্পগুলি আটকে আছে, সেই কাজ দ্রুত শুরু করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নন্দীগ্রামবাসীর উদ্দেশে শুভেন্দুর বার্তা, “গত নির্বাচন প্রচার চলাকালীন যে যে কথা দিয়েছিলাম, সব কথা পূরণ করার দায়িত্ব আমার৷ আমার কোনও পরিবর্তন দেখতে পাবেন না। আগেও যা দেখেছেন, এখন যেমনটা দেখছেন, আগামী দিনেও সেই একই রকম ভাবে আমাকে দেখবেন।”

উল্লেখ্য, এ দিনই ফলতার নির্বাচনে লক্ষাধিক ভোটে জয় পেয়েছে বিজেপি৷ নন্দীগ্রামের উপনির্বাচনেও ফলতার মতো ব্যবধানেই বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ফলতায় আজকে ভোটের ফল বেরিয়েছে৷ নন্দীগ্রামেও আপনারা একই রকম ফল করে দেখাবেন তো?’ নন্দীগ্রামের সভা শেষ করার পর সন্ধ্যায় হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী৷


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in