Martial Artists : ট্যালেন্টের জোরে মেদিনীপুরের ছেলে থাইল্যান্ডে থাই মার্শালে পেল গোল্ডেন বেল্ট! খুশির হাওয়া মেদিনীপুরে

Share

মেদিনীপুর 12 ই জুন :

বড় সাফল্য মেদিনীপুরে! জগন্নাথ মন্দিরের তপন কুমার মাইতির মুকুটে নতুন পালক যোগ। তার ট্যালেন্ট কে কদর করে থাইল্যান্ডে সম্মানিত করলো গোল্ড বেল্ট দিয়ে। যার জন্য খুশির হাওয়া এলাকায়। বিভিন্ন ক্লাব সংঘ থেকে সম্মান জানানো হয় এই মাস্টার কে।

মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের বাসিন্দা তপন কুমার মাইতি। বছর ৪২ এর এই তপনবাবু ছোট থেকেই মার্শাল আর্টের প্রতি আকৃষ্ট। তিনি দীর্ঘ অধ্যবসায় ২০০০ সাল থেকে একটি ট্রেনিং ক্যাম্পও গড়ে তুলেছেন এই পাল বাড়ি এলাকায়। সেখানেই ছোট বড় সবাইকেই ট্রেনিং দিয়ে থাকেন নিজের আত্মরক্ষা করার জন্য। এহেন তপন বাবুকে সম্প্রতি ডাক পড়েছিল থাইল্যান্ড থেকে। উদ্দেশ্য তার ট্যালেন্টকে কদর করে তাকে সম্মানিত করা। সেই মোতাবেক গত ৭ই জুন তিনি থাইল্যান্ডে পাড়ি দেন। সেখানে ৫০ টি দেশের সাড়ে ৩ হাজার প্রতিযোগির মধ্যে তাকেই বেছে নেওয়া হয় এই গোল্ড বেল্টের জন্য। মঞ্চ থেকেই সম্মানিত করা হয় এবং তাতেই আপ্লুত এবং খুশিতে ফেটে পড়েন এই থাই মার্শাল মাস্টার। বাড়ি ফিরে এলে তাকে সম্বর্ধনা জানানো হয় এলাকার পক্ষ থেকে, সম্মানিত করা হয় বিভিন্ন সংঘ, সংগঠন এবং ক্লাবের তরফ থেকে। আগামী ভবিষ্যতে বড় কিছু স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে সচেষ্ট হন এই থাই মার্শাল মাস্টার। সম্প্রতি তাকে সম্বর্ধনা জানিয়েছে এলাকার সৌরভ সাহা,শশাঙ্ক দাস, ঝন্টু দোলই সহ অন্যান্যরা।

এই বিষয়ে তপন কুমার মাইতি বলেন,” ছোট্ট থেকে নেশা এই মার্শাল আর্ট করার। এরপর ২০০০ সাল থেকে গড়ে তোলা হয়েছে একটি ট্রেনিং ক্যাম্প। যদিও সবচেয়ে বড় পাওনা হলো এই থাইল্যান্ডের পুরস্কারে। উনারা ডেকে পাঠায় সেই সসম্মানে পুরস্কৃত করেন। যা আজ পর্যন্ত মেদিনীপুরের কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। আমার স্বপ্ন আগামী দিনে আর কিছু করার। সেই সঙ্গে মানুষকে আত্মরক্ষার কাজ শিখিয়ে দেওয়া।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in