Vidyasagar University : উন্নত ভারত অভিযান-এর উদ্যোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ মহিলাদের উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি

Share

মেদিনীপুর 24 সে জুন :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উন্নত ভারত অভিযান (UBA) সেল-এর উদ্যোগে তিনদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি Empowering Rural Women through Natural Beauty Care and Personal Grooming” এবং “Tailoring and Training” এর শুভ উদ্বোধন এইদিন বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণণ হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

এই অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের IQAC-র পরিচালক অধ্যাপক মধুমঙ্গল পাল, উন্নত ভারত অভিযান-এর কোঅর্ডিনেটর অধ্যাপিকা নীলাঞ্জনা দাস চ্যাটার্জী। এছাড়া উপস্থিত ছিলেন ড. সুদিন বাগ ও বহ্নিশিখা মৈত্র রায় ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, গবেষক, ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের দত্তক নেওয়া গ্রাম সমূহের বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণকারী। প্রথমে চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনী ভাষণে উপাচার্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সমাজের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে উন্নত ভারত অভিযান-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে, মহিলাদের উৎকর্ষতা বৃদ্ধিতে, দক্ষতা উন্নয়ন এবং স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি করতে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। Natural Beauty Care and Personal Grooming বিষয়ক প্রশিক্ষণ অংশগ্রহণ কারীদের সৌন্দর্য পরিষেবা খাতে কর্মসংস্থান ও স্বনিযুক্তির সুযোগ করে দেবে। একই সঙ্গে টেইলারিং প্রশিক্ষণ তাদের পোশাক প্রস্তুতকরণ ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে। অনুষ্ঠানটি আয়োজন করেন কর্মসূচির প্রশিক্ষক সমন্বয়কারী অধ্যাপক ও অধ্যাপিকাগণ। অন্যান্য বক্তারা প্রশিক্ষণের উদ্দেশ্য, কাঠামো এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিশেষজ্ঞ ও ব্যক্তিবর্গ অংশগ্রহণকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই উদ্যোগ গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in