University : বিশ্ববিদ্যালয় র SAPPHIRE JUBILEE GATE উদ্বোধন! সেই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সহিত উদ্‌যাপিত হয়

Share

মেদিনীপুর 24 সে জুন :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তিনটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট SAPPHIRE JUBILEE GATE, এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এবং জগদার্তি দাস প্রভু, ধাম মায়াপুর, নদীয়া, পশ্চিবঙ্গ যুগ্ম সম্পাদক শারশ্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ কলকাতা এবং মেদিনীপুর মঠ ও
মিশন সম্পাদক স্বামী প্রার্থনানন্দ মহারাজ।

পরবর্তী অনুষ্ঠানটি হয় বি, এন, শ্যাসমল হলে এই অনুষ্ঠানে প্রথমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সহিত উদ্‌যাপিত হয়। পরে শুরু হয় একটি আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগদার্তি দাস প্রভু, যুগ্ম সম্পাদক শারশ্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ, শ্রীধাম মায়াপুর, নদীয়া, পশ্চিবঙ্গ এবং স্বামী প্রার্থণানন্দ মহারাজ, সম্পাদক, মেদিনীপুর মঠ ও মিশন, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, উপস্থিত ছিলেন অধ্যাপক পরেশ চন্দ্র জানা, দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ বিজ্ঞান অনুষদ, অধ্যাপক অরিন্দম গুপ্ত, দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, কলা ও বানিজ্য অনুষদ; ডঃ জয়ন্ত কিশোর নন্দী, নিবন্ধক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক কেশব চন্দ্র মন্ডল, মাইক্রো বায়োলজি বিভাগ, অধ্যাপক তপন কুমার দে, দর্শন ও জীবন জগৎ বিভাগ; অধ্যাপক মনাঞ্জলি বন্দোপাধ্যায়, অধ্যাপক সুজিত কুমার পাল বাংলা বিভাগ, মনোজ্ঞ বক্তৃতা ও সঙ্গীতের মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীকে শ্রদ্ধাঞ্জলি জানান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগন, বিভিন্ন বিভাগের অধ্যাপক- অধ্যাপিকা, অফিসার, গবেষক- গবেষিকা, ছাত্র-ছাত্রী এবং শিক্ষাকর্মীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি ভিন্ন ধরণের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছিলো।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in