
চন্দ্রকোনা 19 সে জুলাই :
‘কৃষক বন্ধু’র ডবল টাকা পাচ্ছে ব্যক্তি অভিযোগে সরব বিজেপি। তালিকা দেখতে গিয়ে চোখ কপালে উঠল বিজেপি নেতাদের। ভোটার কার্ড, আধার কার্ড এবং ডবল ফোন নাম্বার দিয়ে দুটি কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন এক ব্যক্তি। অবিলম্বে টাকা ফেরত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি বিজেপি। যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছে এই অসিত গরাই নামে অভিযুক্ত ব্যক্তি, তিনি দোষ চাপিয়েছেন উপর মহলের দিকে। অভিযুক্তকে নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ কৃষি দপ্তরের ।

এক ব্যক্তির নামে দুটি ‘কৃষকবন্ধু’ কার্ড থাকার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে। অভিযোগ, আলাদা আলাদা কৃষক বন্ধু আইডির মাধ্যমে ডবল সুবিধা নিচ্ছিলেন ওই ব্যক্তি।
ঘটনাটি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামের। অভিযুক্তের নাম অসিত গরাই। বিষয়টি জানাজানি হতেই তথ্য-প্রমাণ সহ কৃষি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে কৃষি দপ্তর। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, তথ্য যাচাইয়ের পর নোটিশ পাঠিয়ে সরকারি টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। যদিও এই বিষয়ে কৃষি দপ্তরের তরফে সংবাদ মাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযুক্ত অসিত গরাইয়ের দাবি, তিনি ডবল সুবিধা পাচ্ছেন বুঝতে পেরে আগেই কয়েক বার কৃষি দপ্তরের কাছে গিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য।এই গোটা ঘটনায় এলাকায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

এ বিষয়ে বিজেপি নেতা মইদুল ইসলাম বলেন,’এই অসিত গরাই নামে অভিযুক্ত ব্যক্তি দুটি কৃষক বন্ধুর একাউন্ট করিয়েছেন এবং তাতে তিনি ডবল টাকা পাচ্ছেন। গত ২০১৯ সাল থেকে তৃণমূল সরকারের আমলে থেকেই তিনি এই টাকা পেয়ে আসছেন। আমাদের সরকার আসার পরেই আমরা তালিকা প্রতিটি দেখতে গিয়ে জানতে পারি এবং অভিযোগ জানায়। আমাদের দাবি অবিলম্বে এই অভিযুক্তকে তার বকেয়া টাকা ফেরত দিতে হবে সেই সঙ্গে অ্যাকাউন্ট বন্ধ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

যদিও এই অসিত গরাই বলেন,’আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে এটা ঠিক। আমি একাউন্ট বন্ধের জন্য বহুবার অফিসে জানিয়েছিলাম কিন্তু কেউ কথা আমার শোনেনি। তিনি যুক্তি দেখিয়ে এও বলেন তখন অফিসাররা বলেছিলেন আপনি যা পাচ্ছেন সেটা পান, আপনার কোন সমাধান হবে না। দুটো অ্যাকাউন্ট মিলিয়ে আমি ছয় হাজার টাকা পাই। ‘

যদিও ঘাটালের এক কৃষি আধিকারীক এক বক্তব্যে বলেন ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত হচ্ছে এবং ওনাকে নোটিশ করানো হয়েছে।