Agnimitra Paul : ভোট ব্যাঙ্ক ধরে রাখার তাগিদে দীর্ঘ 15 বছর স্লিপার সেল ঢুকিয়েছে তৃণমূল সরকার, এখনই শেষ করা সম্ভব নয়! মেদিনীপুরে এসেই ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার
দীর্ঘদিন পর নতুন সরকার আসার সাথে সাথে মেদিনীপুরে এলেন বিজেপি সভানেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি রাজা নরেন্দ্রলাল খান মহাবিদ্যালয় এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মেদিনীপুরে একাধিক অনুষ্ঠানে যোগ দেন। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ডারে অনুপ্রবেশ এবং জেলা রাজ্যে স্লিপার সেল নিয়ে বিগত তৃণমূল সরকারকেই তুলোধনা করলেন।
বাংলায় স্লিপার সেল এবং দেশদ্রোহীদের নিয়ে ক্ষুব্ধ অগ্নিমিত্রা,বললেন বিএসএফ এর কেউ কেউ দোষী কিন্তু ডকুমেন্টস বানিয়ে দিয়েছে বিগত এই রাজ্য সরকার। মূলত মেদিনীপুরে এক অনুষ্ঠানে কয়েকটি কর্মসূচি নিয়ে এসেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।এইদিন তিনি সেই অনুষ্ঠানে যাওয়ার আগে বিজেপি পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বর্ডারে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,”বর্ডারে আজও রোহিঙ্গা অনুপ্রবেশ এর বাড় বাড়ন্তের কারণই হলো তৃণমূলের রাজ্য সরকার। কারণ বিগত রাজ্য সরকার তাদের ভোট ডকুমেন্টস বানিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিএসএফের কেউ কেউ দোষী। দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল সরকার ভোট ব্যাংকের জন্য দেশের বিরুদ্ধে কাজ করে গেছে। তিনি মনে করিয়ে দিয়ে বলেন চার তারিখে বিজেপি সরকার এলেই যে স্লিপারসেল গুলো গুটিগুটি পায়ে বাংলাদেশে পালিয়ে যাবে এটা কোন ভাবার কারণ নেই।
তিনি জেলা বাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, সবাইকেই সচেতন করে বলবো যে আপনার পাড়ায় নতুন কেউ এলে তার গতিবিধি সম্পর্কে পুলিশে খবর দেন। এই পরামর্শ দিয়ে বলেন নাগরিকের দায়িত্ব পালন করুন আপনারা। এরপর অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন চিকেন নেকের একটা বড় অংশ এই বাংলা। যেখান দিয়েই বেশিরভাগই জঙ্গি এবং স্লিপার সেল ঢুকে পড়ে। সেই সঙ্গে নর্থ বেঙ্গল এর উন্নয়ন নিয়েও এই বৈঠক হওয়ার কথা। এরপর সিউড়ি এবং কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমরা অতি দ্রুততার সঙ্গে একটি টিম নামিয়ে দিয়েছি। সেখানে ফরম দিয়ে টিক মার্ক দিতে বলা হয়েছে । যেগুলো যেগুলো আছে এবং যেগুলো নেই,চার পাঁচটা নেই দেখলেই তাকে সিল করে দিচ্ছি আমরা। সেই সঙ্গে আজকে ডিএমকে নিয়ে আমার সাতটি বিধানসভার আলাপ আলোচনার কথা রয়েছে। সে সঙ্গে মানুষের অভাব অভিযোগ শোনার কর্মসূচি ও রয়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, এ দিন একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে এসেছিলেন বিজেপির মন্ত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন তিনি মেদিনীপুরে প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স মহা বিদ্যালয়ে যান সমাবর্তন অনুষ্ঠানে। এরপর তিনি মুখোমুখি বসেন জেলার মানুষের সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে।

মেদিনীপুর 21 সে আগস্ট :