Hoding Post : কাটমানিখোর ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ এখন কোথায়? দেব ও তার আপ্ত সহায়ক রাম পদ মান্নার বিরুদ্ধে হোডিং ঘাটালে

Share

ঘাটাল 22 সে অগাস্ট :

ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) ও ঘাটালে দেবের আপ্তসহায়ক রামপদ মান্না সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল ঘাটালে লাগানো হলো হোডিং। যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে দেবের আপ্তসহায়ক রাম পদ মান্না।

টানা বৃষ্টি তার তারই জেরে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ঘাটাল। যদিও গতবারের মতন এবারে পরিস্থিতি হয়নি তবে বিপর্যস্ত অবস্থা ঘাটালে। যদিও পশ্চিম মেদিনীপুরের অপরপ্রান্ত সবং পিংলা এলাকায় জলের নিচে গ্রাম এবং গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ছুটে এসেছেন বন্যা পরিস্থিতি দেখতে এবং ক্ষতিপূরণ দিতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হয়েছে পিংলা, সবং, নারায়ণগড়,মেদিনীপুর সহ ডেবরার বিধায়করা। তবে অন্যরকম পরিস্থিতি ঘাটাল সাব ডিভিশনে। মূলত এই ঘাটাল লোকসভার সাংসদ তৃণমূল সাংসদ অভিনেতা দেব। গত ২০১৪ সাল থেকে ঘাটালের মাস্টার প্ল্যান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ এর লোকসভা পর্যন্ত প্রায় তিনবার ঘাটাল লোকসভা থেকে বিপুল ভোটে জিতে এসেছেন এই তৃণমূল সাংসদ। যদিও অন্য কোন সময় না দেখা গেল তবে বন্যার সময় দেব নিজে এবং তার প্রতিনিধি পাঠিয়ে হলেও ত্রাণ দেওয়ার কাজ করেন।

কিন্তু এবারে বন্যায় বিপর্যস্ত ঘাটালে দেখা যায়নি এই তৃণমূল সাংসদ অথবা তার প্রতিনিধিকে। সেই সঙ্গে সবং এর বন্যা বিপর্যস্ত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ও দেখা গেল না এই অভিনেতাকে। এই ঘটনায় ক্ষুব্ধ তো ঘাটালের মানুষজন। এই পরিস্থিতির মধ্যেই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল সাংসদ দেব এবং তার আপ্ত সহায়ক এর বিরুদ্ধে হোডিং লাগানো হলো। এই হোডিং এ ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব কে কটাক্ষ করে লেখা রয়েছে ৩০% পারসেন্ট কাটমানি খোর ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায় ? শুটিং করতে ব্যস্ত?আপনি এত বছরের এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন? শুধুমাত্র দেব নয় দেবের আপ্তসহায়ক ঘাটালের রামপদ মান্না কে কটাক্ষ করা হয়েছে হোডিং এ। দেবের প্রতিনিধি রাম মান্না ঘাটাল মাস্টার প্ল‍্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি ৩০ % পারসেন্ট কাটমানি খোরের PA। সেই সঙ্গে প্রোমোটার রাজ, ঘাটাল শিশু মেলার টাকা লুট,চাকরির তোলাবাজি বলেও অভিহিত করা হয়।

এরই সঙ্গে প্রশ্ন তোলা হয় ‘ঘাটাল মাস্টার প্ল্যান এর চ্যাম্পিয়ন এম পি তার PA ‘এখন কোথায়? অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দাসপুরের দাপটে তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় কেও কটাক্ষ করা হয়েছে। অন্য একটি হোডিং লেখা হয়েছে,’ এই দাসপুরের সৌমিত্র সিংহ রায় এনার চেলারা। প্রমোটার রাজ, রাস্তার টেন্ডার বন্টন লুট, বালি সিন্ডিকেট,তোলাবাজির সিন্ডিকেট, মাটি চুরির সিন্ডিকেট রাজ চালানোর মাস্টারমাইন্ড এখন কোথায়?এখন কি….. পিতে.. ঢুকবে বলে অপেক্ষায়..?এখনো কাঠমানি খোরেরা জেলের বাইরে কেন ? আর এই হোডিং ঘিরে এখন চাঞ্চল্য ঘাটাল এলাকায়। যদি কে বা কারা এই হোডিং দিয়েছে তা স্বীকার করেনি কেউই।যদিও এই বিষয়ে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর আপ্ত সহায়ক রামপদ মান্নার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া তিনি দেননি। প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতা দেবের কাছ থেকে।

অন্যদিকে এই হোডিং এর বিষয়ে সুর চড়িয়েছে।দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তিনি বলেন,”এই তৃণমূল সাংসদ যিনি প্রতিবাদ ভোটের আগে প্রতিশ্রুতি দেন এবং ভোটের পর তার টিকি পাওয়া যায় না। তিনি সারা বছরই শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। আবার ভোট এলে দৌড়ে চলে আসেন ঘাটালে।তার প্রতি ঘাটালের মানুষ ক্ষিপ্ত। তাই রেগে ক্ষোভে হয়তো এ কাজ করেছে। অভিযোগ তুলে এও বলেন যেখানে।রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন বন্যা পরিদর্শনে সেখানেও দেখা নেই তৃণমূল সাংসদদের। তৃণমূল নেতাদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে । তবে এই পোস্টার কারা দিয়েছে তা আমরা জানিনা, তবে এটা বাস্তব।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *