Lok Adalat : একদিনে 9,26,27,184 কোটি টাকা মেদিনীপুর লোক আদালতে! মোট 5932 টি মামলার 4457 টি মামলা নিষ্পতি করে নজির মেদিনীপুরে

Share

মেদিনীপুর 12 ই সেপ্টেম্বর :

লোক আদালত বসিয়ে কোটি টাকা উদ্ধার করে নজির গড়লো মেদিনীপুর জেলা আইনি পরিষেবা। এইদিন তৃতীয় জাতীয় লোক আদালত বসিয়ে মোট 19 টি বেঞ্চে ব্যাংক ঋণ, ফৌজদারি, দেওয়ানী মোটর এক্সিডেন্ট, ক্লেম কেস ট্রাফিক চালান সহ বা মোট 4457 টি মামলার নিষ্পতি ঘটে।

জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর এর পরিচালনায় জেলায় তৃতীয় জাতীয় লোক আদালত বসলো মেদিনীপুরে।এই অনুষ্ঠানের সূচনা করেন জেলার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মানস রঞ্জন সান্যাল। জেলার সদর শহর সহ ঘাটাল,গড়বেতা, খড়গপুর, দাঁতন মিলিয়ে মোট 19 টি বেঞ্চ বসেছিল।ব্যাঙ্ক ঋন,ফৌজদারী,দেওয়ানী, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস,ট্রাফিক চালান সহ বিবিধ মামলার নিষ্পত্তি হয়। মোট 5932 টি মামলার মধ্যে 4457 টি মামলার নিষ্পতি হয়। এত সংখ্যক মামলা নিষ্পত্তি হওয়ায় এদিন মোট টাকার পরিমান উঠে আসে 9,26,27,184 কোটি টাকা। এই লোক আদালতের মাধ্যমে এত কোটি টাকা রীতিমতো এই লোক আদালতের সাফল্য হিসেবেই মনে করছে কর্তৃপক্ষ।

জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ বলেন,’এই লোক আদালতের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ঋণ থেকে মুক্তি পেলেন।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *