
কর্নেলগোলা 25 সে অক্টোবর :
এক সময় ব্যবসার খাতিরে শুরু হওয়া বিপ্লবী শহর মেদিনীপুরের অন্যতম লক্ষ্মী মন্দিরের পূজো এবারের পড়ল 46 তম বর্ষে। তবে হাতি ঘোড়া আজ না থাকলেও রঙিন আলপনা দিয়ে এবং গল্প গুজব রীতিনীতি বজায় রেখেই পুজো পালন করছে বর্তমান বংশধরেরা। তবে অন্যান্য লক্ষ্মী প্রতিমা থেকে প্রতিমা একটু আলাদা, মায়ের দুপাশে বিরাজ করছেন দুই সহচরি।

একে একে শেষ হচ্ছে পুজোর পর্ব, এবার লক্ষ্মীপুজো। তবে বিপ্লবী শহর ঐতিহ্যশালী মেদিনীপুরের একমাত্র সবে ধণ নীল মনি সিংহ বাড়ির লক্ষ্মীপুজো এবারে পায়ে পায়ে 46 বছরে পদার্পণ করলো। তবে একসময় ঘট ডুবোতে যাওয়ার সময় যেখানে হাতি ঘোড়ার ব্যবহার বা প্রচলন ছিল এখন কালের গর্ভে তা হারিয়েছে, হারিয়েছে পুতুল নাচ কবি গান, বাউল সহ প্রাচীন জেলার নৃত্য গীত। তবে আজও এই মন্দিরের সেই প্রতিমা পুজো হয় সমস্ত রীতিনীতি মেনে। পরিবার সূত্রে অনুযায়ী জানা যায়, সিংহ বাড়ির ভূতপূর্ব সদস্য মদন মোহন সিংহ ব্যবসার খাতিরে তিনি ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে উদ্দেশ্যে ছুটে আসেন এবং মেদিনীপুরে এসেই ব্যবসা করার সুবাদে তিনি প্রতিষ্ঠা করে ফেলেন শহর ও জেলার প্রথম লক্ষ্মী মন্দির। তথ্য অনুযায়ী 1981 সালে সেই লক্ষ্মী মন্দির প্রতিষ্ঠা করা হয় মেদিনীপুর শহরের কর্ণের গোলাতে। সেই সময় ব্যবসা ও ভালো চলত আর হাতি ঘোড়া ও সহজে পাওয়া যেত।তাই এই লক্ষ্মী মন্দিরের ঘট ডুবাতে যাওয়ার সময় হাতি ঘোড়া নিয়ে আসতেন তিনি।

শুধু তাই নয়, তিন দিনব্যাপী ধরে চলতো নানা ধরনের সাংস্কৃতিক ও আঞ্চলিক অনুষ্ঠান। যার মধ্যে ছিল কবিগান, নাটক, বিভিন্ন ধরনের যাত্রাপালা এবং সেই সঙ্গে বিরাট আতশবাজি প্রদর্শন। এই লক্ষ্মী পূজোকে ঘিরে জেলার বহু মানুষ ছুটে আসতেন এই মন্দিরে পুজো দেখতে। তবে যুগের সঙ্গে পাল্লা দিয়ে কালের গর্ভে হারিয়েছে সেইসব জাঁক জমকতা। আজ আর হাতি বা ঘোড়া আনার সাধ ও সাধ্য নেই এই পরিবারের,আজ অনুষ্ঠিত হয় না কবিগান বা বাউল অথবা পুতুল নাচ। তবে রীতিনীতি বজায় রেখেছে পরিবারের বর্তমান বংশধরেরা।এই পুজোর সময় রাজ্য এবং দেশ-বিদেশের ছড়িয়ে থাকার শরিকেরা ছুটে আসেন পুজোয় অংশগ্রহণ করার জন্য । মোট তিনদিন ধরে এই চলে পুজো পর্ব । আর এই তিনদিন ধরে পুজোতে মেতে ওঠেন পরিবারের সকল সদস্য। একসঙ্গে আলপনা আঁকা থেকে মা লক্ষ্মীকে সাজানো সবই চলে হাতে হাত লাগিয়ে। তবে এই প্রতিমার বিসর্জন হয় না। প্রতিবছরই মাকে রং করে সাজিয়ে তোলা হয়।পরিশেষে সবাই শরিকরা একসঙ্গে বসে একদিন ভোজন পর্ব সারেন এবং খোঁজ খবর নেন নিজেদের। তবে এই লক্ষ্মী পুজোর বিশেষত্ব হল লক্ষ্মী প্রতিমার দু’পাশে দুই সহচরি সব সময় বিরাজমান থাকেন। আজও ঐতিহ্যশালী এই মন্দিরের পূজো হয় তার ট্রাডিশন বজায় রেখে।

এই বিষয়ে বাড়ির সদস্য সত্য প্রকাশ সিংহ বলেন,”দাদুর আমল থেকে এই পুজোর সূত্রপাত। আগে এই পুজো অন্য জায়গায় হত পরবর্তীকালে এখানে হচ্ছে 1981 সাল থেকে। এও শুনেছি সেই সময় হাতি ঘোড়া আসতো আমাদের এই পুজোতে সেই সঙ্গে বাউল কবি গান পুতুল নাচ এগুলো করা তো তৎকালীন বংশধরেরা। কিন্তু বর্তমানে কালের গর্বের সেগুলো হারিয়েছে। এখন আমরা এই আদি মন্দিরের ট্রাডিশন বজায় রেখে পূজো করি, এই প্রতিমার বিসর্জন হয় না।”

অন্যদিকে ঝুমা শাসমল সিংহ বলেন,”আমার 2008 সালে বিয়ে হয়ে আমি এসেছি কিন্তু দাদুর মুখ থেকে শোনা, তখন হাতি ঘোড়া এনে এই পুজো করা হতো। তিন দিনব্যাপী ধরে চলতো কবি গান, বাউল ও পুতুল নাচের আসর। তবে এটা আমাদের মিলন মেলা বলে আমরা মনে করি। এই পূজোয় আমরা সবাই হাতে হাত লাগিয়ে অংশগ্রহণ করি এবং শেষে মায়ের অন্নকুটের মধ্য দিয়ে পুজো শেষ হয়। তবে দুই সহচরী আজও মায়ের পাশে বিরাজমান। কারণ আমাদের এই প্রতিমার বিসর্জন হয় না। প্রতিবার রং করে আবার প্রতিমাকে সাজিয়ে তোলা হয়।”