Suman Chakraborty :TWAS-এর ফেলো নির্বাচিত আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী

Share

খড়গপুর 8 ই নভেম্বর:

আন্তর্জাতিক স্তরে আরও এক সম্মান অর্জন করলেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সেস (TWAS)-এর ফেলো নির্বাচিত হয়েছেন। আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে তাঁর এই ফেলোশিপ কার্যকর হবে বলে শুক্রবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

বৈজ্ঞানিক গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে বিজ্ঞানচর্চার উৎকর্ষ ও প্রসারে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে। গত ৫ নভেম্বর TWAS-এর সভাপতি অধ্যাপক কোয়ারাইশা আবদুল করিম একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।সংবাদসংস্থা পিটিআইকে অধ্যাপক চক্রবর্তী জানান, আইআইটি খড়্গপুরকে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে আরও তাৎপর্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করাই তাঁর অগ্রাধিকার।TWAS একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা। উন্নয়নশীল দেশগুলিতে বিজ্ঞানচর্চার সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণার উৎকর্ষ সাধনই এই সংস্থার মূল লক্ষ্য।

মূলত দীর্ঘ ও কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবনে অধ্যাপক সুমন চক্রবর্তী ইতিমধ্যেই একাধিক দেশীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান এবং পেশাগত সংস্থার ফেলো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি, ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস, ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং।

TWAS-এর ফেলো নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘ শিক্ষাজীবনে আরও একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। পাশাপাশি, এই সম্মান ভারতীয় বিজ্ঞানীদের গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান স্বীকৃতিকেও তুলে ধরেছে। আইআইটি খড়্গপুরের আন্তর্জাতিক শিক্ষাগত মর্যাদা ও গবেষণার পরিসর বৃদ্ধিতেও এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবৃতিতে জানানো হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *