Narendra Modi : 75 তম বর্ষপূর্তি উপলক্ষে স্মারক কয়েনের উদ্বোধন, ‘মন কি বাত’ এবং পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করতে আইআইটিতে আসছেন প্রধান মন্ত্রী

Share

খড়গপুর 20 সে নভেম্বর :

জেলায় আবার আসছেন প্রধানমন্ত্রী।তবে রাজ্যে নতুন সরকার আসার পর এই প্রথম জেলায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফর। মোট এক ঘন্টা ১৫ মিনিটের প্রোগ্রাম, যার মধ্যে প্রধানমন্ত্রীর ভাষণ রয়েছে আধ ঘন্টার। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

রাত ফুরোলেই খড়্গপুর আইআইটিতে আসছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। যা ঘিরে সাজো সাজো রব দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে। মূলত
দেশের প্রথম আইআইটি,খড়্গপুর। আর এই আইআইটিতেই আগামীকাল পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আইআইটি চত্বর। মেন গেট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে কড়া নজরদারি। মোতায়েন রয়েছেন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আইআইটির ছাত্রছাত্রী ও কর্মী ছাড়া বহিরাগতদের প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আইআইটি সূত্র অনুযায়ী ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে স্মারক কয়েনের উদ্বোধন, ‘মন কি বাত’ এবং পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মত বিনিময়’ সব মিলিয়ে ঐতিহাসিক এই সফরকে ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতি খড়্গপুর আইআইটিতে।

IIT সূত্রে সিডিউল অনুযায়ী, আইআইটির অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী আসবেন সকাল ৯:৪৫ নাগাদ। ভয়েসেস ফর বিকশিত ভারত’ 75 Voices for Viksit Bharat – আইআইটি IIT শিক্ষার্থীদের ৭৫ জন পড়ুয়ার সঙ্গে মত বিনিময়। ৯:৫৭ থেকে ১০:০৭ পর্যন্ত সাশ্রয়ী ‘ডিপ মেড-টেক’ (Deep Med-Tech)এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সমাধানের প্রদর্শনী পরিদর্শন। এরপর ১০:১২ নাগাদ নেতাজি অডিটোরিয়াম মঞ্চে স্বাগত ও সংবর্ধনা জ্ঞাপন।সকাল ১০:১৭ – ১০:২০ মিনিট স্বাগত ভাষণ দেবেন আইআইটি পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী। এরপর ১০:২০ – ১০:২৩ মিনিট পর্যন্ত ভাষণ দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাষণ দেবেন তারপরে।

সব ভাষণ হয়ে যাবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক মুদ্রা প্রকাশ। এরপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ ১০:৩০ – ১১:০০ টা পর্যন্ত মোট আধ ঘণ্টার।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *