
মেদিনীপুর 18 ই নভেম্বর :
সিংহ বাড়ির পূজো জমজমাট। স্বাধীনতার আগে শুরু হওয়া পূজো গুটি গুটি পায়ে এই পুজো পড়ল ৮৮ বছরে। একসময় নামগান,কীর্তন, যাত্রাপালা হতো কিন্তু কালের গর্ভে সেই সব হারিয়েছে। তবে পুজোর সময় সকল শরিকরা হাজির হন এই বাড়িতে পুজোয় অংশ নিতে।

স্বাধীনতার আগে এই অখন্ড মেদিনীপুরে কয়েকটি পুজো হতো যার মধ্যে এক অন্যতম পুরাতন পুজো হলো মীর বাজার সংলগ্ন সিংহ বাড়ির আশুতোষ সিংহের জগদ্ধাত্রী পুজো। যেই পুজো গুটি গুটি পায়ে এ বছর ৮৮ বছরে পড়ল আর যা ঘিরে উৎসবের চেহারা সংশ্লিষ্ট এলাকায়। মূলত আজকের মত তৎকালীন ইংরেজদের সময় পূজোর আয়োজন এতটা সোজা ছিল না। তবে ব্যবসার খাতিরে আশায় এই সিংহ বাড়ি ইচ্ছেতেই শুরু হয় এই জগধাত্রী পুজো। কিন্তু জিনিসপত্রের যা দাম তা পয়সা এবং কয়েক আনাতে কুলাতে পারত না পরিবার। তবে ঘাটতি না রেখেই তারই মধ্যে পুজোর প্রস্তুতি এবং পুজো সম্পূর্ণ করত পূর্বপুরুষেরা। সেই পূজো পায়ে পায়ে ৮৮ বছরে পদার্পণ করল। তবে এখনকার চার পুরুষের প্রজন্ম সেই ট্রাডিশন, রিচুয়াল রীতিনীতি বজায় রেখেছে। পুজোর বিশেষত্ব হল পুজো শুরু হলে আর ওঠা যায় না,এক ভাবে শুরু হওয়া পূজো শেষ না হওয়া চলতে থাকে। তবে গোস্বামী মতে পুজো এখনো হয় কিন্তু ঘোড়ার গাড়িতে করে যাওয়া বিসর্জন আর হয়ে ওঠে না। যুগের সঙ্গে বজায় রেখে এখন চার চাকা গাড়িতে করে বিসর্জন যায়। পুজো উপলক্ষে মাকে গহনা দিয়ে ভরিয়ে তোলা হলো পরিবারের তরফ থেকে।এই পুজো উপলক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরিকরা ছুটে আসেন এই পুজোয় অংশ নিতে। এই দিন এই পুজো হলো জমজমাট ও বর্ণাঢ্য।

এ বিষয়ে দীপক কুমার সিংহ বলেন,” তখন জিনিসপত্রের অনেক দাম এই জেলা শহরে তখন এত পুজো হতো না জেলা ভাগও ছিল না। অনেক কষ্টে জোগাড় পত্র করে এই পুজোর সূত্রপাত করেছিলেন পূর্বপুরুষেরা। সেই সময় যাত্রা গান, পালা গান, কীর্তন প্রভৃতি হতো। বসত নহবত খানা। বিসর্জনে ব্যবহার করা হতো ঘোড়ার গাড়ি। সেই সময় পয়সা এবং এক আনা দুই আনার চলছিল। কিন্তু কালের গর্ভে সেগুলো হারিয়ে গিয়েছে তবে আজও আমরা পূজো চালিয়ে রেখেছি সামর্থ্য অনুযায়ী।”

অন্যদিকে সন্ধ্যা দাস সিংহ বলেন,”এই পুজোর সমস্ত ট্রাডিশন এবং রীতিনীতি আজও বজায় রয়েছে সবাই এক জায়গায় উপস্থিত হয় এ পুজোর কটা দিনে। যদিও গোস্বামী মতে পুজো হয় এবং সেই পুজো হয় সারা দিন রাত ধরে। এই পুজো অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত।”

অরিজিৎ সিংহ নামে আরেক সদস্য বলেন,’আগেকারের মতন অত ট্রাডিশন রীতিনীতি হয়তো অনেকটা নেই কিন্তু যতটা পেরেছি ততটা ধরে রাখার চেষ্টা করছি আমরা। এই পুজো আজও সাড়ম্বরে পালিত হয় আমাদের বাড়িতে।”