Dilip Ghosh : হতাশ এবং অভিভাবকহীন হয়ে যাওয়ার জন্য কুরুচিকর মন্তব্য করছে মহুয়া,কুণাল! মেদিনীপুরে এসে মন্তব্য দিলীপ ঘোষের

Share

মেদিনীপুর 7 ই অক্টোবর:

গোটা দেশের সঙ্গে মেদিনীপুরেও সেবা জ্যোতি যাত্রা, এই যাত্রায় পা মেলালেন মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক শংকর গুছাইত,অজিত জানা,স্বাগতা মান্না,ভদ্র হেমব্রম, শুভাশিস ওম সহ বিজেপির দুই জেলার জেলা সভাপতিরা। বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন হতাশ অভিভাবকহীন হয়ে যাওয়ার জন্য কুরুচিকর মন্তব্য মহুয়া, কুণালের। রাজনৈতিক জীবন অন্ধকারে তাই তাই ভাষা পাল্টে গেছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন মেদিনীপুরে সেবা জ্যোতি যাত্রায় অংশগ্রহণ করতে কলেজ মাঠে ছুটে আসেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কলেজ মাঠে বড় এলইডি লাগিয়ে অনুষ্ঠানের আয়োজন করে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনানো হয়। এরপর সেই সেবা যাত্রার বর্ণাঢ্য মিছিল বের হয় শহর জুড়ে। যদিও সেই মিছিল শুরু হওয়ার আগে কুনাল মহুয়া নিয়ে মন্তব্য সেই সঙ্গে বর্ডারে বিভিন্ন বাংলাদেশী ধরা পড়ার ঘটনায় প্রতিক্রিয়া দেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকরা দিলীপ ঘোষ কে প্রথম বলেন এই সেবা যাত্রা নিয়ে। যদিও সেবাযাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়েছে এবং এটা জেলা, রাজ্যব্যাপী পালন করছি আমরা। এরপর মহুয়া মিত্রের মন্তব্য নিয়ে প্রশ্ন করে দিলীপ ঘোষ বলেন, ওরা এখন অভিভাবকহীন হয়ে পড়েছে, রাজনৈতিক জীবন অন্ধকারে, তাই উল্টোপাল্টা বকছে। আর এই উল্টোপাল্টা বকছে শুধু মহুয়া নয়, সে সঙ্গে কুনাল, হুমায়ুন কবিররা। ভুয়ো ডাক্তার শহিদুল হক দিল্লিতে গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, লোকের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়, এদের আটকানো উচিত দেশের আইন দিয়ে।

শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেন একটাই শিক্ষা ব্যবস্থা থাকবে আর সেই শিক্ষা সবাইকে নিতে হবে। এরপর বিএসএফের জালে ২৫ জন বাংলাদেশি ধরা পড়া নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, ‘সারাদেশ জুড়ে বাংলাদেশিরা অবৈধভাবে থেকে আমাদের দেশের লোকের পেটের ভাত মারছে। দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার তাদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে বার করানোর ব্যবস্থা চলছে। তাদের শাস্তির ব্যবস্থা ও করা হবে। দুর্গা পূজার দুর্নীতি নিয়ে ইন্দ্রনীল সেন কে ইডির তলব প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন অনেক কিছুই বেরোবে। এতদিন ধরে পশ্চিমবাংলা কে লুট করা হয়েছে। যদিও তিনি অভিযোগ করে বলেন সর্বোচ্চ মহল থেকে এগুলো করা হয়েছে।’

উল্লেখ্য, এই দিন গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায় এই সেবা যাত্রা মিছিল বের হয়। যেখানে মেদিনীপুর শহরে নেতৃত্ব দেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও নারায়ণগড় ঘাটাল সহ বিভিন্ন জায়গায় বিজেপির সেবা যাত্রা মিছিলে অংশ দেন অসংখ্য মানুষ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *