
খড়গপুর 3 রা জুলাই :
রাত ফুরোলেই ৭২ তম সমাবর্তন অনুষ্ঠানে মাততে চলেছে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি। চারিদিকে আলোর রোশনায় সেজে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।এই ৭২ তম সমাবর্তন অনুষ্ঠানে থাকার কথা রয়েছে ইউনিয়ন মিনিস্টার সুকান্ত মজুমদার,ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর নিকোলাস বি Dirks, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মিনিস্টার ইনচার্জ কল্যান চক্রবর্তী, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রফেসর শেখর সি মান্ডে, চিফ সেক্রেটারি মনোজ কুমার আগারওয়াল, এডভাইজার সুব্রত কুমার গুপ্তা। এই বছর উপস্থিত অতিথিদের হাত দিয়ে ৩৯৩৬ জন ডিগ্রি প্রাপকরা সম্মানিত হবেন। যার মধ্যে থাকবেন phd তে ৫৩৯ জন,MS ৩১ জন,M.Tech ৯০৮ জন, MCP ৫১ জন,MBA ১৬৩ ,EMBA ২৯ , PGBDA ৫৯,MPPLG ১৩,MMST ১০ জন,MHRM ৩৮,M.Arch ১৪,LLM ৭৩,LLB ৩১,Dual Degree ৮০১,B.tech(H) ৬২৮,B.Arch ৪০, Four years B.S ১৮১,Five Years M.SC ১৮ জন,Two years M.SC ২০৯,M.SC – M.Tech ১ জন,Three years M.SC ৩ জন,BS – M.Tech ১৪ জন,BS -MS ৮০ জন এবং দুজন থাকছে CER ডিগ্রি প্রাপক।

এদিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে যাবতীয় তথ্য তুলে ধরলেন আইআইটি ডাইরেক্টর সুমন চক্রবর্তী, অনুষ্ঠানের PRO প্রফেসর ইন চার্জ গার্গী দাস।