Midnapore Vote : রাত ফুরোলেই ভোট, শেষ প্রস্তুতি ভোট কর্মীদের! প্রথম দফার ভোট শান্তিপূর্ণ করাতে তৎপর কমিশন

Share

মেদিনীপুর 22 সে এপ্রিল :

রাত ফুরলেই ভোট। তবে তার আগেই শেষ প্রস্তুতি গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। একদিকে ভোট কর্মীদের ব্যস্ততা আর অন্যদিকে সেন্ট্রাল বাহিনীর ব্যস্ততা দুই চিত্র ধরা পড়ল এই দিন। এখন প্রথম দফার ভোট শান্তিপূর্ণ করাতে তৎপর কমিশন।

রাত ফুরোলেই ভোট। মোট দু দফায় ভোটের প্রথম দফায় ভোট পশ্চিম মেদিনীপুর সহ ১৫৩ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে কলকাতা সহ প্রায় ১৪২ টি কেন্দ্রের। প্রথম দফায় আগামী ২৩ সে এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, ঘাটাল, দাসপুর, সবং, পিংলা খড়গপুর সহ মোট ১৫ টি বিধান সভার নির্বাচন একসঙ্গে। মনোনয়ন তোলা জমা দেওয়ার সময় ছিল ৬ ই থেকে ৯ ই এপ্রিল। ভোট গণনা ৪ ই মে।জেলা নির্বাচন কমিশন তথা জেলাশাসকের তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুর ১৫ টি বিধানসভায় ১২২ জন প্রার্থী হয়েছে। এবারে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ৭০,৭৯৪জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৯ লক্ষ ১৯ হাজার ৫৪৬ জন স্ত্রী ভোটার ১৮ লক্ষ ১৮,৫১,২২৮ জন। তৃতীয় লিঙ্গের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার মোট পোলিং স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩৩ টি অক্সুলারি হিসেবে রাখা হয়েছে ৪৭৫৩ টি ।

মহিলা বুথে সংখ্যা ৪০৮ টি। মডেল বুথ এর সংখ্যা ১৫ টি টি।কমিশন সূত্র অনুযায়ী যেহেতু ভোট নিতে যাওয়া পুরুষদের সংখ্যা কম তাই মহিলাদেরকে এগিয়ে আনার জন্যই মহিলা বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে নেওয়া হচ্ছে মহিলা বাহিনী। এছাড়াও বেশ কিছু বুথ কে সনাক্ত করা হয়েছে যেগুলো জন্য বেশি নিরাপত্তা আটোসাটো করা হচ্ছে। প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ এপ্রিল পর্যন্ত। বাতিলের তারিখ ৯ ই এপ্রিল পর্যন্ত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in