Keshpur : ভোট দিয়ে বেরনোর পরই মহিলা ভোটারের মৃত্যু- কেশপুরে

Share

কেশপুর 23 শে এপ্রিল :

পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রের দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পরপরই এক মহিলা ভোটারের আকস্মিক মৃত্যু ঘটল। বৃহস্পতিবার সকালে ঘটা এই মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার নাম ইসরাতন বিবি (৫০)। তিনি কেশপুরের সরিষা খোল এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে মৃতার স্বামী শেখ নবাবজান আলি, দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। আত্মীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন ইসরাতন বিবি। কারণ হিসেবে জানা যায়, তাঁর স্বামী শেখ নবাবজান আলি সহ পরিবারের অন্যান্য সদস্যদের নাম তালিকা (SIR) থেকে কেটে বাদ দেওয়া হয়েছিল।

এই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই মৃতার বাড়িতে ছুটে যান ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান। এই ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিশানা করেন তিনি।

শিউলি সাহা বলেন, “এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার। ভোটের দিন এমন মর্মান্তিক ঘটনা দেখতে হবে তা কখনও ভাবিনি। পরিবারের সদস্যদের নাম বাদ যাওয়ায় ওই মহিলা প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং আজ ভোট দিয়েই তিনি মারা গেলেন। এই ঘটনার জন্য জ্ঞানেশ কুমারের লজ্জা হওয়া উচিত।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in