Congress Campaign : সুজয় ,শংকর কাউকে না এবার ভোট দিন কংগ্রেস কে ! টানা প্রচারে ঝড় বর্ষীয়ান কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের

Share

মেদিনীপুর 16 ই এপ্রিল :

জোড়া ফুল বা পদ্ম কাউকে ভোট দেবেন না, এবারে দিন হাত কে ভোট ! কারণ একমাত্র হাত চিহ্নই আনতে পারে দেশের প্রগতি পরিবর্তন এবং রাজ্যের উন্নয়ন। প্রচারে ঝড় তুললেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রার্থী শম্ভুনাথ চ্যাটার্জী। তাঁর দাবি এবারে পরিবর্তন হবে রাজ্যেই, এবং ক্ষমতা দখল করবে কংগ্রেস।

মেদিনীপুর বিধানসভার এবারে লড়াই তৃণমূল বনাম বিজেপি নয় বরং পরিবর্তনের ডাক দিয়ে টানা প্রচার চালিয়ে যাচ্ছেন কংগ্রেস প্রার্থীর শম্ভুনাথ চট্টোপাধ্যায়। তার দাবি এবারে রাজ্যে পরিবর্তন হবে এবং এই পরিবর্তন আনবে কংগ্রেস সেই সঙ্গে মানুষের সমস্যা সমাধান দাবি-দাওয়া পূরণ সবক্ষেত্রেই আমরা জিতে এসেই তা পূরণ করব। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের এই মেদিনীপুর বিধানসভা ২০১১ সাল থেকে দখলে রেখেছে তৃণমূল। একসময় এই বিধানসভা থেকে জিতে আসছেন প্রয়াত তৃণমূল নেতা মৃগেন্দ্রনাথ মাইতি। এরপর তার মৃত্যু হওয়ায় দলীয় দ্বন্দ্বে এখানে প্রার্থী করা হয় অভিনেত্রী জুন মালিয়া কে, তিনিও জিতে আসেন। এরপর তিনি সাংসদ হওয়ায় গত উপ নির্বাচনে সুজয় হাজরাকে টিকিট দেয় দল। তিনিও জিতে এবারও প্রার্থী হয়েছেন। অন্যদিকে পরিবর্তন এর হাওয়া সেই সঙ্গে রাজ্য সরকার পরিবর্তনের ডাক দিয়ে লড়াইয়ে নেমেছে বিজেপি।

তবে এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যিখানে কোনভাবেই হাতছাড়া করতে চাইছে না কংগ্রেস। কংগ্রেস ও তার বর্ষীয়ান প্রার্থীকে দিয়ে লড়াই চালাচ্ছে টক্করে টক্করে। মেদিনীপুর বিধানসভার প্রার্থী এবারে হয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়,যিনি দীর্ঘদিনের কংগ্রেসের সঙ্গী। সেইসঙ্গে মেদিনীপুরের পৌরসভার চেয়ারম্যান ছিলেন , সামলেছেন জেলা কংগ্রেসের দায়িত্ব। বহু পুরনো কংগ্রেস নেতার সঙ্গে তার ওঠা-বসা। ভোটের বৈতরণী পার করানোর জন্য তার অপার ভূমিকা ছিল এই জেলায়। দীর্ঘদিন একছত্র ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তার নিজের ওয়ার্ডে। তিনি দলের এত অনুগত ছিলেন যে, কোন এক সময় রাজনৈতিক লড়াই করতে গিয়ে নিজের অমূল্য সম্পদ চোখ বিসর্জন দিয়েছেন,তবে দল ছাড়েননি। তাঁর বিলাসবহুলতা নেই, নেই গাড়ি – বাড়ির প্রচারের কদর। সারাদিনই হেঁটে হেঁটেই মানুষের সঙ্গে জনসংযোগ করেন।

এলাকার পরিচিতি মুখ তাই এক ডাকেই এক নামেই চেনে সবাই।এবারে তিনি বিরাট ঢাকঢোল পিটিয়ে প্রচারে নামেননি বরং সহজ সরল ভঙ্গিমায় এবং বাস্তব সমস্যা তুলে ধরেই জনসংযোগ সারছেন এই মেদিনীপুর বিধানসভার মানুষজনের সঙ্গে। ব্যবসায়ীদের কাছে যেমন তিনি যাচ্ছেন তিনি যাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এলাকায়। জ্বলন্ত সমস্যা দেখছেন, কথা বলছেন ,সমস্যা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। তিনি মনে করেন এবারের ভোটে তাকেই মানুষ বিপুল ভোটে জয়ী করবে।

এ বিষয়ে শম্ভুনাথ চ্যাটার্জি সাংবাদিকদের বলেন,” বিজেপি তৃণমূল কেউই তার প্রতিদ্বন্দ্বী নয়। কারণ মানুষ এখন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আর তাই কেন্দ্রে ও রাজ্যের পরিবর্তন একান্ত প্রয়োজন। এক্ষেত্রে কংগ্রেসই একমাত্র পথ যারা এই পরিবর্তন আনতে পারে। তাই এই রাজ্য সরকারের পরিবর্তন করে অবিলম্বে কংগ্রেসের হাতকে শক্ত করুন আপনারা, তাহলেই আসল পরিবর্তন আসবে। সেই সঙ্গে উন্নয়ন হবে মানুষ সমস্ত সুযোগ-সুবিধা পাবে সেই সঙ্গে কর্মসংস্থান সুনিশ্চিত হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in