Kotwali FIR : ‘বিকাশ রঞ্জন ভট্টাচার্য ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ উল্লেখ করে হিন্দু জাতিদের অপমান করেছে’ অভিযোগ তুলে এবার কোতওয়ালিতে অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের

Share

মেদিনীপুর 9 ই অক্টোবর :

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা এবং সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের না করে সোশ্যাল মাধ্যমে ‘হিন্দুত্ব ‘ উল্লেখ করে পোস্ট করার অপরাধে এবার মামলা করল বিজেপি। মেদিনীপুর কোতওয়ালিতে অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শঙ্কর কুমার গুছাইত এবং তিনি বললেন,’ হিন্দু ভাবাবেগকে আঘাত করেছে বাম আইনজীবী, তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার।’

ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই নতুন সরকারে এসেছে রাজ্যে। তবে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বামেদের সঙ্গে সংঘাত শুরু হয়েছে বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের।সম্প্রতি মেদিনীপুরে বামেদের বিভিন্ন মিটিং মিছিলেও যেমন হিন্দুত্ববাদী সংগঠনরা তাদের বিভিন্ন প্রতিবাদ করছে এবং পার্টি অফিস গুলোকে গিয়ে তার প্রতিবাদ জানাচ্ছে। কারণ বিভিন্ন সভা মঞ্চ মিটিং মিছিল থেকে হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুদেরকে আক্রমণ করছে এ বামেরা, বলে অভিযোগ এই হিন্দুত্ববাদী সংগঠনদের। আর তাই প্রতিবাদ স্বরূপ বিভিন্ন পার্টি অফিসে ভাঙচুর, ব্যানার ফ্লেক্সে আগুন ধরানো ভাঙচুরের ঘটনাও ঘটছে জেলায়। যদিও এই ঘটনায় জেলা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। কিন্তু ঘটনার সূত্রপাত, গতকাল বাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ঘরের সামনে কেউ বা কারা ঢিল ও পাথর ছুঁড়ে বলে অভিযোগ। যেই অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এই বাম আইনজীবী।

তবে এই বাম আইনজীবী অভিযোগ দায়ের এর সাথে সাথে তিনি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন সমগ্র হিন্দু জাতিকে নিয়ে। যেখানে তিনি লেখেন,’আজ সকাল ৫ টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে পালিযে গেছে। অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গেছে ৷’ সোশ্যাল মাধ্যমে তার এই পোস্টের পরই উত্তেজনা এবং ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের হিন্দুত্ব বাহিনী এবং বিজেপির মধ্যে। এদিন এই লেখার উপর ভিত্তি করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মেদিনীপুর বিজেপি বিধায়ক শংকর কুমার গুছাইত। এদিন তিনি বিজেপি কর্মী-সমর্থক এবং মহিলাদের নিয়ে উপস্থিত হোন মেদিনীপুর কোতওয়ালি থানায়। সেখানে গিয়ে এই বাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এক ও একাধিক অভিযোগ দায়ের করেন। যার মূল অভিযোগ ছিলই হিন্দুত্ববাদী সংগঠনের নামে কুৎসিত পোস্ট করা। তিনি অভিযোগ করতে গিয়ে এও বলেন, দুষ্কৃতীরা দুষ্কৃতি হয়, তারা কোন জাতি ধর্মের হয় না কিন্তু এখানে বিকাশ বাবু হিন্দুত্ববাদী এবং হিন্দুদেরকে টার্গেট করে করেই পোস্ট করছেন, যা অপমান মূলক এবং গোটা সমগ্র হিন্দু জাতিকে অপমান করেছেন, যার প্রেক্ষিতে অভিযোগ দায়ের।

এদিন বিজেপি বিধায়ক শংকর কুমার গুছাইত বলেন,’
আমরা পনেরো মিনিটের মেসেজের মধ্য দিয়েই এই কোতওয়ালী থানায় দৌড়ে এসেছি মহিলা নেতৃত্ব কে নিয়ে। তার একটাই কারণ আমাদের হিন্দু জাতি এবং হিন্দু ভাবা-বেগ কে আঘাত করেছে বাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সকালে পোস্ট করেছেন হিন্দুত্ব বাহিনী গুন্ডারা হামলা চালালো আমার বাড়িতে। এই লেখা এবং কথার তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। পাশাপাশি তিনি এও বলেন গুন্ডা- গুন্ডা হয় তার কোন জাত হয় না, এটা অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর বোঝা উচিত ছিল। কারণ তিনি একজন আইনজীবী। তিনি থানায় গিয়ে এফ আই আর করতে পারতেন। তার উচিত ছিল থানায় অভিযোগ দায়ের করা এবং দোষীকে গ্রেফতার করা কিন্তু তার বদলে তিনি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছেন, কলঙ্কিত করেছেন এবং আইন অমান্য করেছেন। এই মেদিনীপুরের মাটি স্বাধীনতার মাটি এই মাটি কারো সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করে না। এই জন্মভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, প্রফুল্ল চন্দ্র ভট্টাচার্য, ক্ষুদিরাম এবং বিপ্লবীদের মাটি। তাই এই ধরনের আচার-আচরণকে আমরা কিছুতেই মান্যতা দেব না। এই জন্যই অভিযোগ দায়ের করে গেলাম থানায়।

যদিও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বাম পার্টি অফিস ভাঙচুর, আগুন লাগানো, সমাবেশে হনুমান চল্লিশা চালিয়ে প্রতিবাদ করার জন্য প্রায় ৩০-৩৫ জনকে গ্রেফতার করেছে জেলার পুলিশ। থানায় অভিযোগও দায়ের হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *