KGP Incident : খড়্গপুর শুট আউট কান্ডে নয়া মোড়!কোন দুষ্কৃতি শুট করেনি নিজে দেখতে গিয়েই গুলি চালিয়েছে নাবালক, বিস্তারিত জানালেন পুলিশ সুপার

Share

মেদিনীপুর 8 ই অক্টোবর :

২৪ ঘন্টার মধ্যে পুরো উল্টো চিত্র খড়্গপুরে! জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা তদন্ত করে জানালেন, খড়্গপুর শুট আউট আসলে কোন শুট আউট-ই ঘটেনি বরং অক্ষয় নিজে বন্দুক দেখতে গিয়েই তা চলে যায়। যে ঘটনায় সে আহত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই তিন যুবক হলেন সাগর কুমার(২৩), কোলা যোগেশ্ব রাও ওরফে চিন্টু(২৩) ও বিশাল জানা (২২)।আদালতে তোলা হবে তাদের।

গতকাল বুধবার খড়্গপুরে এক নাবালক গুলিতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছিল জেলা শহরে। প্রাথমিক তথ্য অনুযায়ী এবং ওই নাবালকের সঙ্গী সাগর কুমার জানিয়েছিল, যে তারা যখন টিফিন করতে বেরিয়েছিল সে সময় দুই দুষ্কৃতী তাদের পিছন ধাওয়া করে তাদেরকে গুলি করেছে।। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ধোঁয়াশা কাটালেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি তদন্ত করে জানালেন যে,’ এই শুট আউট কাণ্ডে কোন বাইরের গুন্ডা বা দুষ্কৃতি নেই, হয় নি কোন গ্যাং ওয়ার। বরং এই পিস্তলটি দেখতে গিয়ে ওই নাবালক খোদ নিজেই চালিয়ে ফেলেছিল পিস্তল। এই ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা ওর বন্ধু-বান্ধব এবং সঙ্গী সাথী ছিল। পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, অক্ষয় ঝাঁ এর বন্ধু সাগর কুমারের বাবা ছিল প্রসাদ কুমার। যিনি একসময় খড়্গপুরের উঠতি মাফিয়া শ্রীনু নাইডুর সফর সঙ্গী বলে পরিচিত ছিলেন। কিন্তু বছর চারেক আগে তিনি একটি ঘটনায় গুলিবিদ্ধ হন ওই এলাকায়।

এরপর তারই ছেড়ে যাওয়া একটি পিস্তল রয়ে যায় এই প্রসাদের বাড়িতে। ইতিমধ্যে সেই পিস্তলটি খুঁজে পায় প্রসাদের ছেলে সাগর কুমার। এরপর অক্ষয়কে নিয়ে সে তার বন্দুক দেখাতে বাড়িতে ডাকে। বাড়িতে যখন তারা দুজন বসে এসে বন্দুক দেখছিল তখন সাগর কিছুক্ষণের জন্য ওয়াশরুম যায়। সেই সময় অক্ষয় সেই পিস্তলটি দেখতে গিয়ে কোন কারনে ট্রিগার টেপা হয়ে গুলি চলে যায়। এরপরই সাগর আতঙ্কিত হয়ে পড়ে। কি করবে না ভেবে আরও এক বন্ধুকে ডেকে পাঠায় বাড়িতে। এরপর তাদেরকে নিয়ে সে তড়িঘড়ি প্রথমে খড়্গপুর রেল হাসপাতালে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য বাইকে করে। এরপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় এনআরএস এর উদ্দেশ্যে। যদি ওই ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। সাগর কুমারের কথায় কোথাও অসংলগ্ন ধরা পড়ে যায়। এরপর ৫ টি দলে ভাগ হয়ে পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞেস করা হয়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। তদন্ত করার পর তার তিন বন্ধুকে গ্রেফতার করে এবং তারা জেরায় শিকার করে নেয় পুরো ঘটনা।পুলিশি জেরায় ভেঙে পড়ে সাগর।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠক করে বলেন,”আমরা ঘটনার তদন্ত করতে গিয়ে ৫ টি টিমে ভাগ করা হয়েছিল এবং সেক্ষেত্রে খড়্গপুরের এডিশনাল পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়েই তদন্ত শুরু হয়। এলাকায় পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয় খতিয়ে দেখা হয় আশে পাশে সিসিটিভি ফুটেজ। এরপর অক্ষয়ের বন্ধু সাগর কে জেরা করা হয়। যেহেতু অক্ষয়কে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়েছিল এবং তার বয়ান অনুযায়ী তাকে যখন জেরা করা হয় সে ভেঙে পড়ে এবং সে পুরো ঘটনা জানায়। অক্ষয় যেহেতু নাবালক তাই এবং তার বন্ধু সাগর কে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায়। সে একা নয় বরং সে সে তার এক বন্ধুকে ডাকে, সেই বন্ধু আরেকজন বন্ধুকে ফোন করে ডাকে, যা সাগরের কল লিস্ট থেকে জানা যায়।তবে এটা ইচ্ছে করে ঘটায় নি বরং ভুলবশত ট্রিগার টেপা হয়ে গেছে । তবে আমাদের কড়া বার্তা,পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কেউ গ্যাং ওয়ার বা অপরাধ করলে হয় জেলে থাকবে নয়, নয় জেলার বাইরে।

উল্লেখ্য, গতকালের এই নাবালক শুট আউট কাণ্ডে সংবাদের শিরোনামে উঠে আসে। যদিও পাড়া-প্রতিবেশীরা সে সময় দাঁড়িয়ে জানিয়েছিল রাস্তাঘাটে তারা কোন শুট আউটের শব্দ শুনতে পাননি। ফলে পুলিশের তদন্ত এ এটা সুবিধে হয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *