Garhbeta Sava : গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর সভা গড়বেতাতে! ঝড় বৃষ্টির পরিস্থিতিতেও জোর প্রস্তুতি

Share

গড়বেতা 30 সে অক্টোবর :

গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও! এই স্লোগানকে সামনে রেখেই রাজনৈতিক আন্দোলনে নামছে বিজেপি। আর সেই কর্মসূচিকে ঘিরেই আগামীকাল। শনিবার রাজনৈতিক উত্তাপ ছড়াতে চলেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। যদিও বিধায়কের দাবি শুভ কাজের আগে বৃষ্টি হওয়া শুভ লক্ষণ।

বৃষ্টি বাদল মাথায় নিয়েই গড়বেতাই সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম জনসভা করতে আসছেন এই বিডিও অফিস সংলগ্ন মাঠে যা ঘিরে চরম ব্যস্ততার ছবি।যদিও মুখ্যমন্ত্রীর সভার আগে কড়া নিরাপত্তা! প্রশাসনের নজরদারিতে গড়বেতার সভাস্থল।গড়বেতা শহরের BDO অফিস সংলগ্ন ময়দানে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টিপাতের মধ্যেই চলছিল সভার প্রস্তুতি। তবে শুক্রবার আকাশ কিছুটা পরিষ্কার হতেই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক ব্যস্ততা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশে ঢেকে ফেলা হয়েছে সভার মঞ্চ।সব মিলিয়ে একদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে কড়া নিরাপত্তার ঘেরাটোপ—শনিবার গড়বেতার এই সভাকে ঘিরে এখন রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।

এ বিষয়ে গড়বেতার বিজেপি বিধায়ক প্রদীপ লোধা বলেন,”এই প্রথম গড়বেতার মুখ্যমন্ত্রী সভায় ব্যাপক মানুষের জনসমাগম হবে। বিশেষ করে উন্নয়নের ডালি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই তাকে দেখতে তার কথা শুনতে বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ জনসমাগম ঘটবে। অর্ধেক মানুষ হয়তো ঢুকতেই পারবে না বা পৌঁছতে পারবেনা ভিড়ের জন্য। তবে আবহাওয়া এবং বৃষ্টি বাদল পরিস্থিতি নিয়ে বিধায়কের দাবি, শুভ কাজের আগে বৃষ্টি হওয়া শুভ লক্ষণ। আর তাই বৃষ্টি হয়েই মুখ্যমন্ত্রী এই মাঠে সভা করতে আসছেন।”

অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন,” আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন গড়বেতাতে, মূলত দেশদ্রোহী হটাও ,অরাজকতা হটাও স্লোগান দিয়ে। এই সভা ঐতিহাসিক রূপ নেবে কারণ জিতে আসার পর মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী, তার বড় মাপের সভা করবেন এই গড়বেতাতে। মুখ্যমন্ত্রী এই কয়েক মাসে যে ধরনের জনমুখী কাজ করেছেন সেই প্রকল্পের সুবিধার সঠিক পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখবেন। আর তার জন্যই মানুষ ভিড় করবে এই সভাতে। এই সরকারে আইনের শাসন চালু হয়েছে, কাটমানি সিন্ডিকেট বন্ধ হয়েছে। আর তাই মানুষ খুশি তারা যোগ দেবেন এই শুভেন্দু অধিকারীর সভাতে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *