Vidyasagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর দুদিন ব্যাপী আন্তর্জাতিক আলোচনা চক্র! জিএসটি নিয়ে গবেষণাপত্র উপস্থাপনা

Share

মেদিনীপুর 13 ই মার্চ :

এই মাসের ১৩ ও ১৪ তারিখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ একটি দুই দিনের আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করেছে, যার প্রথম দিনটি ছিল দেশ ও বিদেশের প্রতিনিধিদের আগমনে জমজমাট।

যদিও ডি-এ. ইস্যু নিয়ে ধর্মঘট ঘোষিত হয়েছিল, কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচী হিসাবে এই আলোচনা চক্রে শিক্ষক ও গবেষকগণের অংশগ্রহণ প্রায় স্বাভাবিক ছিল। আলোচনাচক্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। তিনি ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে ২০৪৭ এর মধ্যে দেশে যে উন্নতির লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছে তাতে ফিনান্স ও ট্যাক্সের যুগপৎ ভূমিকা ব্যাখ্যা করেন। এই আলোচনা চক্রে জি.এস.টি. র যে পরিবর্তন সাম্প্রতিক সময়ে সরকারের তরফে ঘোষিত হরেছে তার প্রভাব ব্যাখ্যা করে বেশ কয়েকটি গবেষণাপত্র উপস্থাপনা করা হয়। সর্বসমেত ৬৮ টির মত গবেষণাপত্র দুই দিনে পড়া হবে বলে সংগঠকদের তরফে অধ্যাপক তারক নাথ সাহু ও অধ্যাপক ব্রজবল্লভ পাল জানান। আন্তর্জাতিক ভাবেও মালোয়েশিয়া থেকে অধ্যাপক রবীন্দ্রন রামস্বামী ও ওমান থেকে অধ্যাপক আনন্দ সূর্যনারায়ান এই আলোচনাচক্রে আমন্ত্রিত বক্তৃতা দেন।

এ ছাড়াও সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহারের অধ্যাপক কৃষ্ণন চেলিলের বক্তব্য ও উপস্থাপনা স্রোতাদের বিশেষ ভাবে আকর্ষণ করে। উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান এবং কলা ও বানিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in