Tmc Campaign : ‘লক্ষীর ভান্ডার কে ছুঁয়ে শপথ করুন ভোট টা তৃণমূল কে দেবেন ‘ ভাঁড় নিয়ে প্রচারে তৃণমূল বহুরূপীর

Share

ঘাটাল 12 ই এপ্রিল :

লক্ষীর ভান্ডার ছুঁয়ে শপথ করুন তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন,কোথাও আবার লক্ষ্মীর ভান্ডার ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিচ্ছেন এভাবেই লক্ষীর ভান্ডার প্রাপক মহিলাদের নিয়ে ঘাটাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে লক্ষীর ভান্ডার নিয়ে প্রচারে ঘাটালের লক্ষ্মী কর্মকার ।

ঘাটাল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কোন্নগরে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন লক্ষ্মী কর্মকার। মূলত ৪২ বছরের যুবক পেশা চিত্রশিল্পী নেশা, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠকর্মী এলাকার মহিলাদের সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এলাকায় এলাকায় তুলে ধরছেন তিনি। সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প কে নিয়ে যেমন দেওয়াল লিখন করেন এলাকায় অপরদিকে মহিলা সেজে লোকসভা, পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন সব নির্বাচনেই প্রচারে বেরান লক্ষ্মী কর্মকার সাথে এলাকার তৃণমূল মহিলা কর্মী সমর্থকেরা। ঘাটাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার কে জিতানোর লক্ষ্যে এলাকার মহিলাদের সংগঠিত করে লক্ষীর ভান্ডার হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন ঘাটালের লক্ষী কর্মকার।বাড়িতে পৌঁছে বাড়ির মহিলাদের লক্ষ্মীর ভান্ডার ছুঁয়ে শপথ ও আশীর্বাদ নিয়ে নিচ্ছেন, এভাবেই শুধু ঘাটাল পৌর এলাকা নয় গ্রামীণ এলাকা তেও প্রচারে যাচ্ছেন লক্ষী কর্মকার।

এখন অপেক্ষা ২০২৬ এর বিধানসভার নির্বাচনের।






Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in