
মেদিনীপুর 1 লা মে :
হাসপাতালের মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন নবীনা বাগ দিগন্ত ক্লাবের। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ৬০ জন রক্তদাতা করলেন স্বেচ্ছায় রক্তদান। তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর, বিশিষ্ট মানুষজন সহ একাধিক মানুষজনেরা। ক্লাব কর্তারা জানালেন রক্তদানের সঙ্গে বৃক্ষরোপনের এই কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে না হলে অকালে হারিয়ে যাবে মানুষ এবং মনুষ্য জাতি।

গ্রীষ্মকালীন রক্তের সমস্যা মেটাতে উদ্যোগী হল নবীনা বাগ দিগন্ত ক্লাব। দ্বিতীয় বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে রক্ত দাতাদের ঢল, সেখানে রক্তদান করলেন প্রায় ৬০ জন রক্তদাতা। যা ঘিরে উৎসাহ উদ্দীপনা এলাকায়। মূলত প্রতি বছরের ন্যায় এ বছরও এই ক্লাবের তরফ থেকে এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়। যদিও সারা বছর ধরেই নানান ধরনের অনুষ্ঠান এবং নানান ধরনের কর্মসূচি নেওয়া হয় এই নবীনা বাগ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে, এ বছরও তার ব্যাতিক্রম নয়। এই দিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাবের তরফে। এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন এলাকার কাউন্সিলর সিআইসি সৌরভ বসু, বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতি, সুদীপ কুমার খাড়া, পাপিয়া চৌধুরী সহ বিশিষ্ট মানুষজনেরা। একে একে সবাই স্বেচ্ছায় রক্ত দান করতে এগিয়ে।আসেন,রক্ত দিলেন খোদ ক্লাব কর্তা সুরজিত সরকার। এদিন বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে রক্তদান করতে এগিয়ে আসার আহ্বান জানান এই জেলার ও রাজ্যের মানুষদের।

এই বিষয়ে ক্লাব কর্তা সুরজিৎ সরকার বলেন,” রক্তদান হলো ও মহৎ দান। এই রক্ত কোনভাবেই কোথাও তৈরি করা যায় না বা কিনতে পাওয়া যায় না। রক্ত মানুষ দিলেই তবেই পাওয়া যায়। আর সেই মহৎ দানে এগিয়ে এসেছেন আমাদের এখানকার বহু স্বেচ্ছায় রক্তদাতা। আমরা তাদের উৎসাহিত করতে চারা গাছ তুলে দিচ্ছি যাতে প্রত্যেকেই বৃক্ষরোপণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এবছর দ্বিতীয় বর্ষের এই রক্তদান শিবিরে আমাদের বহু জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।”