Elephant Underpass : চালু হওয়ার আগেই 50 কোটির ব্রিজের দফারফা! ‘দায়ী হাতি’ দাবি দায়িত্বে থাকা আধিকারীদের

Share

গুপ্তমনি 30 সে এপ্রিল :

ভোররাতের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের একাংশ। ঝাড়গ্রামের গুপ্তমনি এলাকায় খড়গপুর চিচড়া 49 নম্বর জাতীয় সড়কের উপর তৈরি হচ্ছিল ব্রিজটি ৷ এই এলাকায় হাতি পারাপারের জন্য 50 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল এই আন্ডারপাস।

মূলত গত বছর এপ্রিল মাস থেকে এই আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছিল। কথা ছিল এই আন্ডার পাশ দিয়ে যাতায়াত করবে হাতির দল।হাতিদের নিরাপদ পারাপার এবং হাতি-মানুষের সংঘাত মেটাতে এবং হাতির যাত্রাপথ সুগম করতে এই এলাকায় আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয় বন দফতর। এরপরই এনএইচএআই-এর কাছে এই আন্ডারপাস তৈরির প্রস্তাব পাঠায় বন দফতর। বন দফতরের এই প্রস্তাব গ্রহণ করে এনএইচএআই (ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া), পরে বন দফতরের সঙ্গে যৌথ সমীক্ষা করে গত বছর এপ্রিল মাস থেকে শুরু হয় সাত মিটার উঁচু, একশো মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণের কাজ ৷
বুধবার ভোররাতের এই আন্ডারপাসটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷
এইদিন হঠাৎ ই ব্রিজ ভাঙ্গা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনএইচআই (NHI)-এর আধিকারিকরা।

এই ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যে বন দফতর এবং এনএইচআই-এর মধ্যে শুরু হয়েছে চাপানউতর। ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের তিন প্রার্থী। তবে ঘটনার জেরে আহত বা হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছে তদন্ত শুরু করেন ৷ আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো, খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূলের প্রার্থী দীনেন রায় এবং শালবনি বিধানসভার তৃণমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো। তিন প্রার্থী ঘটনাস্থলে পৌঁছে চারিদিক ঘুরে দেখে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলে দেন। এই বিষয়ে গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো বলেন, “এটা কেন্দ্রীয় সরকারের একটা বড় দুর্নীতি, মরচে পড়া রড, কম দামি সিমেন্ট দিয়ে এই ব্রিজ তৈরি করা হচ্ছিল, ওই জন্য রাত্রে দুটোয় ঢালাই শেষ হওয়ার পরেই তিনটের সময় গুড় মুড়িয়ে এই ব্রিজ ভেঙে পড়েছে ৷”

অপরদিকে তৃণমূল নেতা দীনেন রায়ের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করার ফলেই এই ঘটনা ঘটেছে ৷ যদিও ভেঙে পড়ার কারণ নিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং বন দফতরের মধ্যে চাপানউতর শুরু হয়েছে ৷ এনএইচএআই কর্তৃপক্ষের দাবি, ব্রিজের তলা দিয়ে হাতি পারাপারের ফলে এই ঘটনা ঘটেছে, অন্যদিকে বন দফতর জানিয়েছে গতকাল ওই এলাকায় কোনও হাতির মুভমেন্ট হয়নি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in