IIT Convocation : IIT র 72 তম সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট গোল্ড মেডেল, প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল সম্মান পেল দুই পড়ুয়া

Share

খড়গপুর 4 ঠা জুলাই :

IIT খড়গপুরে অনুষ্ঠিত হলো ৭২ তম সমাবর্তন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী সারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা এই প্রতিষ্ঠানের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। প্রেসিডেন্ট গোল্ড মেডেল,প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল সহ ৩৯৩৬ জন পেল ডিগ্রি সম্মান।

প্রসঙ্গত এই ৭২ তম সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন ইউনিয়ন মিনিস্টার সুকান্ত মজুমদার, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর নিকোলাস বি Dirks, আই আই টি খড়্গপুরের বোর্ড অফ গভর্নর চেয়ারম্যান টিভি নরেদ্রয়ন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রফেসর শেখর সি মান্ডে, এডভাইজার সুব্রত কুমার গুপ্তা। এই বছর উপস্থিত অতিথিদের হাত দিয়ে ৩৯৩৬ জন ডিগ্রি প্রাপকরা সম্মানিত হন। যার মধ্যে phd তে ৫৩৯ জন,MS ৩১ জন,M. Tech ৯০৮ জন, MCP ৫১ জন,MBA ১৬৩ ,EMBA ২৯ , PGBDA ৫৯,MPPLG ১৩,MMST ১০ জন,MHRM ৩৮,M.Arch ১৪,LLM ৭৩,LLB ৩১,Dual Degree ৮০১,B.tech(H) ৬২৮,B.Arch ৪০, Four years B.S ১৮১,Five Years M.SC ১৮ জন,Two years M.SC ২০৯,M.SC – M.Tech ১ জন,Three years M.SC ৩ জন,BS – M.Tech ১৪ জন,BS -MS ৮০ জন এবং দুজন CER ডিগ্রি প্রাপক।

এই প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন,’গত বছরের তুলনায় এই বছরে ১২% অধিক মহিলা পড়ুয়ার হাতে ডিগ্রী প্রদান করা হচ্ছে। ছাত্র কল্যাণে এবং উন্নতমানের শিক্ষা প্রদানে তারা আরো অগ্রগতি করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান।”

এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,”খড়্গপুর আইআইটি ধীরে ধীরে পায়ে পায়ে জুবিলিয়ারে পড়তে চলেছে। একসময় এখানে ফ্রিডম ফাইটারদের জন্য জেল করা হয়েছিল সেই ইতিহাসকে সাক্ষী করে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই রেল শহরে। আজকের সমাবর্তনের ডিগ্রী প্রদানের মধ্য দিয়ে সেসব পড়ুয়াদের উৎসাহিত করা হলো আগামী ভবিষ্যতে নতুন কিছু করে দেখানো। আরো বিজ্ঞানী অধ্যাপক প্রফেসর উঠে আসুক এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই কামনাই করব।”

অন্যদিকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর নিকোলাস বি Dirks বলেন,” এই খড়গপুর IIT র সঙ্গে প্রচুর ইতিহাস জড়িত আছে। আগে এখানে একটি ডিটেনশন ক্যাম্প ছিল। সেই ডিটেনশন ক্যাম্পে ভারতীয় ফ্রিডম ফাইটারদের বন্দি করে রাখা হতো। ভারতের ইতিহাস আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে যার মধ্যে এক অন্যতম হলো এই দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি। আজকের দিনে এই পড়ুয়ারা ডিগ্রী অর্জন করছে তাতে আমরাও গর্বিত। আগামী দিনে এই পড়ুয়ারা ভারতকে নতুন দিশা দেখাবে এটা আশা করব।”

অন্যদিকে ইউনিয়ন মিনিস্টার সুকান্ত মজুমদার বলেন,”দীর্ঘদিনের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠান আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছে। টেকনোলজি বিল দিয়ে যেমন তারা উন্নত হয়েছে ঠিক তেমনি আজকের ডেটে এআই নিয়েও যথেষ্ট উন্নত তারা। আর এই শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের জন্য ranking এর দিক দিয়েও আইআইটি সেরা প্রমাণিত। পাশাপাশি মন্ত্রী বলেন বিকশিত ভারত নিয়ে প্রধানমন্ত্রী যেখানে বৌদ্ধিক এবং টেকনোলজির উপর জোর দিচ্ছেন সেখানে তিনি এই পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন এবং তার সেই সব অধ্যাপক সাইন্টিস্টদের দেশের অগ্রগতির কাজে হাত লাগানোর আবেদন জানিয়েছেন।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in