
খড়গপুর 5 ই জুলাই :
শনিবার আই আই টির সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে শেষ পর্বে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেককে নিয়ে কটাক্ষ করেন।

মূলত এই দিন অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ঘিরে ধরেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় কে। তাকে প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেবাশ্রয় হাসপাতালের দুর্নীতি নিয়ে। এই বিষয়ে বলতে গিয়েই
এক ও একাধিক অভিযোগ তুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়।। তিনি অভিযোগ করেছেন, সেবাশ্রয়ে যে ঘটনা ঘটেছিল আর যেন কোনদিন না ঘটে। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন
সেবাশ্রয় হাসপাতালে যেসব মেশিন লাগানো হয়েছিল, যেসব ডাক্তাররা এসেছিল কোনটাই সঠিক নয়। তাঁর আশঙ্কা, সেবাশ্রয় হাসপাতালে ডাক্তার ছিল না, আয়ুষের পড়ুয়ারা সেখানে গিয়েছিল। এই ঘটনায় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি নিয়ে স্বাস্থ্য দপ্তর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে বলে তিনি অভিমত ব্যাখ্যা করেন। অন্যদিকে পুলিশ বিভাগের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত চলছে। তিনি বলেন, যারা যারা অনাচার করেছে সঠিক জায়গায় সঠিক বিচার তাদের হবেই।

জনগণকে এভাবে রিক্স এ ফেলার দায়ভার কাউকে একজনকে নিতেই হবে। এরপর হাসপাতালে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট নিয়ে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন,”এই ধরনের ঘটনা শুধু হাসপাতালে না এ ধরনের ঘটনা পশ্চিম বাংলার বিভিন্ন স্কুল কলেজেও আপনি পাবেন। তিনি অভিযোগ করে বলেন বাথ সার্টিফিকেট বিলি করা দেওয়া এবং বিক্রি করা তৃণমূলের আদর্শ ছিল। ওরা মূলত এই বার্থ সার্টিফিকেট দিয়েই এস আই আর অতিক্রম করার চেষ্টা করেছিল যাতে কিছু ভুয়ো ভোটার ঢোকানো যায়। এটা মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে স্কুল কলেজ গুলোতে কারখানার মতো পরিণত করা হয়েছিল। যা তৃণমূল কংগ্রেসের একটা শিল্প বলেও তিনি অভিযোগ করেন।এরপর অভিষেক নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন,’অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পাতায় চলে গেছে এরপর আলিপুর সেন্ট্রাল জেলের পাতায় থাকবেন। ওখানে জায়গা ফাকা রাখা হয়েছে শীঘ্রই ওনাকে সেখানে পাঠানো হবে।অভিষেককে আগাম গারদ শুভেচ্ছা ও জানান তিনি।

অন্যদিকে রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ‘সেবাশ্রয়’ হাসপাতালে আয়ুস ডাক্তারি পড়ুয়াদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন নিয়ত ব্যবস্থা আইন ব্যবস্থা নেবে। আইনের ঊর্ধ্বে কেউ নন বলেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় হাসপাতালে বিভিন্ন গর্হিত অপরাধ করেছেন বলেও তিনি মন্তব্য করেছেন।