Midnapore : প্রতি বছরের ন্যায় এ বছরও সারা দেশে জাতীয় রিমোট সেন্সিং দিবস পালিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে! জিও ইনফরমেশন সিস্টেম, ভূ-তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা

Share

মেদিনীপুর 12 ই আগস্ট :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিমোট সেন্সিং এন্ড জিআইএস বিভাগের উদ্যোগে এইদিন ১২ই আগস্ট, বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল হলে জাতীয় রিমোট সেন্সিং দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রিমোট সেন্সিং, জিও-ইনফরমেশন সিস্টেম, ভূ-তথ্য প্রযুক্তি এবং এর বিভিন্ন প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক যতিশংকর বন্দ্যোপাধ্যায়। উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর তাঁর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে রিমোট সেন্সিং ও জিআইএস-এর গুরুত্ব এবং বর্তমান সময়ে শিক্ষা, গবেষণা, পরিকল্পনা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এর বহুমুখী প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন। প্রথম পর্বের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ জয়ন্ত কিশোর নন্দী। দ্বিতীয় পর্বের অধিবেশনটি সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ দীপান্বিতা দত্ত এবং সহ-সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ নিরুপম আচার্য্য। একাডেমিক পর্বে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের জিওইনফরমেটিক্স সেল-এর অবসরপ্রাপ্ত মুখ্য বিজ্ঞানী ড. পার্থসারথি চক্রবর্তী।

তিনি রিমোট সেন্সিং ও জিও-ইনফরমেশন প্রযুক্তির বিভিন্ন ব্যবহার এবং ভূ-তথ্যভিত্তিক আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরবর্তী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারত সরকারের এনআরএসসি, ইসরোর অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ডঃ দিব্যেন্দু দত্ত। তিনি রিমোট সেন্সিং ও মহাকাশভিত্তিক তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক এবং এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এরপর নোভাসটেক সার্ভে এন্ড ম্যাপিং-এর সিইও এবং প্রতিষ্ঠাতা শ্রী সৌরভ দত্ত আধুনিক প্রযুক্তিতে ড্রোনের হাতে-কলমে ব্যবহারিক প্রয়োগ দেখান।

এই অনুষ্ঠানের একাডেমিক পর্বের সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অমৃত কামিলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সভামঞ্চের শোভা বাড়ান পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডঃ কার্তিক বেরা; সি.ও.ও.সি.-এর অধ্যাপক ডঃ সৌরভ মাইতি এবং উক্ত বিভাগের অশিক্ষক কর্মচারীবৃন্দ। সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিস,কোস্টাল অবজারভেটরি এন্ড আউটরীচ সেন্টার এবং রিমোট সেন্সিং এন্ড জিআইএস বিভাগের গবেষক, ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণে জাতীয় রিমোট সেন্সিং দিবস, ২০২৬-এর অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *