IIT Student Death : ফের স্টুডেন্ট মৃত্যু আইআইটিতে! এবার তিন তলা ছাদ থেকে পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে

Share

খড়গপুর 13 ই আগষ্ট :

ফের এক ছাত্র মৃত্যু খড়্গপুর আইআইটি তে। এবার তিন তলা ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পড়ুয়ার। অঙ্কিত শর্মা নামে এই পড়ুয়ার বয়স (১৯) বছর, সে আই আই টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। যদিও বডি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না।

মৃত্যু যেন অব্যাহত, কিছুতেই পড়ুয়া মৃত্যু পিছু ছাড়ছে না দেশের সর্ববৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। সম্প্রতি কিছুদিন আগে এক অধ্যাপকের মৃত্যু ঘটেছিল যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল সেই সময়। যার কারণ হিসেবে পরিবারগত সমস্যাকেই দায়ী করেছিল আইআই টি কর্তৃপক্ষ কিন্তু এবার আবার এক পড়ুয়ার মৃত্যু। পুলিশ ও IIT সূত্র অনুযায়ী জানা যায়, এই পড়ুয়ার নাম অঙ্কিত শর্মা, বয়স (১৯) আই আই টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র সে। দুপুর বিকেল নাগাদ নালন্দা কমপ্লেক্সের তিন তলা থেকে পড়ে মৃত্যু বলেই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে। যদিও দেহ তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলেই ঘোষণা করে।

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর আইটিতে ছাত্র মৃত্যু যেন নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে চলছে। সাম্প্রতিক কালে অঙ্কিত শর্মা নিয়ে প্রায় ১০ ছাত্রের মৃত্যু ঘটলো যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। সম্প্রতি কিছুদিন আগে এক আইআইটি অধ্যাপক এর মর্মান্তিক মৃত্যু ঘটে। যদিও সেই ঘটনায় আইআই টি কর্তৃপক্ষ জানিয়েছিল এর সঙ্গে ছাত্র মৃত্যুর কোন যোগ নেই,ওই অধ্যাপকের মৃত্যুর কারণ পরিবারগত। সেই সঙ্গে কর্তৃপক্ষ এও জানিয়েছিল, আই আইটির এই অধ্যাপক ও ছাত্র মৃত্যুকে বড় করে দেখানো, হচ্ছে যার কাজ করছে সংবাদ মাধ্যম। বকলমে ছাত্র মৃত্যু যে ঠেকাতে পারছে না আইআইটি সেটাই স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার দায় ভার দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের উপর। তবে এও উল্লেখযোগ্য বিষয় যে, এই ছাত্র মৃত্যু নিয়ে নতুন দায়িত্ব পাওয়া ডিরেক্টর সুমন চক্রবর্তী নানারকম প্রচেষ্টা তিনি করেছেন। কখনো সেতু অ্যাপ বানিয়ে তিনি যেমন তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন কখনো বা তাদের ডেকে পরামর্শ দিয়েছেন,পরামর্শ নিয়েছেন এমনকি সমস্যা শোনার চেষ্টা করেছেন।

তবে তারপরও ছাত্র-মৃত্যু কিছুতেই ঠেকানো যায়নি। যদিও ক্রমবর্ধমান ছাত্র-মৃত্যু নিয়ে সাম্প্রতিককালে সমাবর্তন অনুষ্ঠানে আসা অভিভাবকদের প্রতিক্রিয়া ছিল,এই মৃত্যুর পেছনের ছাত্ররাই দায়ী তারাও কোনোভাবেই আইআইটি কর্তৃপক্ষকে দোষারোপ করতে রাজি ছিলেন না। কিন্তু তারপরও ছাত্র মৃত্যু ঘটেই চলছে। এর দায় দায়িত্ব কার তা নিয়ে উঠছে প্রশ্ন?

যদিও এ বিষয়ে খড়্গপুর ডিভিশনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানো বলেন,”খড়্গপুর আইআইটি তে ফের এক ছাত্রের মৃত্যু ঘটেছে। ছাদ থেকে পড়েই বিকেল নাগাদ এই ছাত্রর মৃত্যু ঘটে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র সে, নাম অঙ্কিত শর্মা। বডি তুলে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এখনই কিছু বলা যাবে না। পুরো তদন্ত করে না দেখা হচ্ছে এর পেছনের কারণ।

এ বিষয়ে আইআইটি ডিরেক্টর সুমন চক্রবর্তী এক বিবৃতিতেও জানান,’কীভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই, তবে সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীর ধারণা অনুযায়ী সম্ভবত ক্লাসরুম কমপ্লেক্সের কাছেই তিনি পড়ে গিয়েছিলেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও বিস্ময়কর। এ ব্যাপারে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। বিস্তারিত তথ্য পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে, তবে আপাতদৃষ্টিতে স্পষ্ট কোনো কারণ বা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *