Afrin Jabee : দীর্ঘ জলে যুদ্ধ করে ক্যাটলিনা চ্যানেল জয় আফরিন জাবির! টানা 15 ঘন্টা জলে থেকে ইতিহাস গড়া আফরিন কে শুভেচ্ছা বিধায়ক সহ মেদিনীপুরের মানুষের

Share

মেদিনীপুর 24 সে সেপ্টেম্বর :

প্রথমে অর্থনৈতিক সংকট পরে সমুদ্রের সমস্ত প্রতিকূলতা ও সমুদ্রের উত্তাল ঢেউকে হার মানিয়ে আরও এক অনন্য ইতিহাস রচনা করলেন মেদিনীপুরের অদম্য সাঁতারু আফরিন জাবি। আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলের অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক হিসেবে পরিচিত ৩২ কিলোমিটারের ‘ক্যাটলিনা চ্যানেল’ সাঁতরে পার হলেন তিনি। এই দীর্ঘ ও ক্লান্তিকর সমুদ্রপথ অতিক্রম করতে আফরিনের সময় লেগেছে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড। তাঁর এই অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা বাংলা তথা ভারতবর্ষ।

কয়েকটা চ্যানেল অতিক্রম করার পর সমস্যা দেখা দিয়েছিল অর্থনৈতিক। তবে এই অর্থনৈতিক সমস্যা সংকটের সময়ও পিছিয়ে যায়নি মেদিনীপুরের মেয়ে আফরিন যাবি। বহু জন, বহু সংস্থা বহু মানুষের কাছে দরবার করেছে সাহায্যের জন্য। কারণ এবারে তার স্বপ্ন ছিল দীর্ঘ ৩২ কিলোমিটারের ক্যাটলিনা চ্যানেল। অবশেষে বিভিন্ন সংগঠন সংস্থা ও কোম্পানির সাহায্য নিয়ে জলে নেমে পড়ল এই মেদিনীপুরের জলকন্যা।লড়াই, দীর্ঘ লড়ায় এবং তারপরেই এলো সাফল্য। দীর্ঘ ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ডে উত্তাল ক্যাটলিনা নেমে সমুদ্র জিতে ইতিহাস গড়লেন মেদিনীপুরের আফরিন।
মূলত গত কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে শুরু হওয়া প্রায় ৩২ কিলোমিটার দূরত্বের এই চ্যানেলটি বিশ্বের ওপেন ওয়াটার সাঁতারুদের কাছে এক অন্যতম বড় পরীক্ষা। একদিকে প্রশান্ত মহাসাগরের তীব্র কনকনে ঠান্ডা জল, প্রবল স্রোত এবং সেই সঙ্গে রাতের অন্ধকারের মতো কঠিন চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি এই অভিযান সফল করেন। পরিকল্পনা অনুযায়ী USA ২২ সে সেপ্টেম্বর রাত ১১ টা যা ভারতীয় সময় অনুযায়ী ২৩ সে সেপ্টেম্বর সকাল ১০:৩০ টার সময় তিনি জলে নেমেছিলেন এবং একটানা লড়াই চালিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছান।জলে নামার আগে আফরিন দ্রুততম সময়ে এই চ্যানেল পার করার আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন। এর আগেও তিনি আন্তর্জাতিক স্তরে একাধিক গৌরবময় সাফল্য অর্জন করেছেন। গত বছর ২৯ জুলাই তিনি সফলভাবে ইংলিশ চ্যানেল জয় করেন। এরপর গত ৯ মে পক প্রণালী অতিক্রম করতে মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিট সময় নিয়ে দ্রুততম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে রেকর্ড গড়েছিলেন।ইংলিশ চ্যানেল ও পক প্রণালীর পর এবার ক্যাটলিনা চ্যানেল জয় করে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন।মোট ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ডের এই ম্যারাথন লড়াইয়ে সমুদ্রের প্রতিকূলতাকে বশ মানিয়ে আফরিনের এই জয় তরুণ ক্রীড়াবিদদের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। মেদিনীপুরের মেয়ের এই সাফল্যে তাঁর পরিবার ও ক্রীড়ামহলে সেই সঙ্গে মেদিনীপুরে বইছে খুশির জোয়ার।

যদিও এ বিষয়ে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত বলেন,”আফরিন মেদিনীপুরের মেয়ে, যাওয়ার আগে দেখা করেছি, শুভেচ্ছা জানিয়েছি। এরপর জেনেছি ও ক্যাটলিনা অতিক্রম করেছে এবং জয়ী হয়েছে তার জন্য ওকে শুভেচ্ছা জানানো হয়েছে। ও ফিরে এলে যাতে বড় করে একটা উৎসব আনন্দ করা যায় তারও ব্যবস্থা করব আমরা। সেই সঙ্গে ও এবং ওর পরিবারকে অজস্র শুভেচ্ছা, রইল ওর পথকে সুগম করার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাস।”

যদিও অন্যদিকে এই বিষয়ে শিক্ষক তথা আফরিনের শুভান্যধ্যায়ী সুদীপ খাঁড়া বলেন,”আফরিন মেদিনীপুরের একজন নাম উজ্জ্বলকারী সাঁতারু। এর আগে আমরা টিভিতে দেখেছি পেপারে পড়েছি ইংলিশ চ্যানেল জয় করার গল্প। এখন আফরিনের মাধ্যম দিয়েই আমরা দেখছি মেদিনীপুরের সেই গর্ব। ও আরো বড় হোক আরো নাম করুক এটাই আমরা চাই। সেই সঙ্গে সুস্থ নিরাপদে ফিরে আসুক দেশে এবং জেলায় এই কামনা করি।”

এখন অপেক্ষা আফরিনের দেশে ফেরার। যদিও এই অভিযানে তার সঙ্গে রয়েছে তার বাবা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *