Camelion Recovery : ঝড় বৃষ্টির পরিস্থিতিতে বিরল ক্যামিলিয়ান উদ্ধার! পেয়ারা গাছে বসবাস করছিল এই বহুরূপী

Share

ঘাটাল 18 ই আগস্ট :

প্রাকৃতিক দুর্যোগ ও ঝড় বৃষ্টির মধ্যে এই পেয়ারা গাছ থেকে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন। বনদপ্তর খবর পেয়ে উদ্ধার করে নিয়ে যায় এবং তাদের বার্তা কোনোভাবেই এই ধরনের প্রাণীকে কেউ যেন মেরে না ফেলে।

একদিকে নিম্ন চাপের প্রভাব আর অন্যদিকে টানা বৃষ্টি এই দুই মধ্যে বিপর্যস্ত অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। আর এই পরিস্থিতিতেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুরাণ গ্রাম থেকে উদ্ধার প্রায় ৫০০ গ্রাম ওজনের ক্যামিলিয়ান। এই খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা গিয়ে ক্যামেলিয়ান উদ্ধার করে নিয়ে আসে। গ্রামবাসী সূত্রে জানা যায়, কুরান গ্রামের বাসিন্দা কার্তিক পন্ডিতের বাড়িতে একটি পেয়ারা গাছ আছে বহু পুরানো। আর সেই গাছের মধ্যে হঠাৎ চড়তে দেখা যায় এই বহুরূপীকে। এরপরই তার ডাকে জড়ো হয় এলাকার মানুষজন। এই ক্যামেলিয়ন টিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর খবর যায় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। তবে বনদপ্তর সূত্রে খবর ক্যামিলিয়ান এখন বিলুপ্ত প্রায়। বিভিন্ন জায়গায় এই জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের দেখা যায় এ বিরল প্রজাতির বহুরূপীকে কিন্তু বহু মানুষ টাকার লোভে তা বিক্রি করে দেয় অনেকে আবার মেরে ফেলে।তাই বনদপ্তর এর দাবি কোথাও এই ধরনের ক্যামিলিয়ান দেখা পেলে বনদপ্তরে খবর দিন।

এ বিষয়ে স্থানীয় গৌতম দাস বলেন,’আজ সকালে গাছে চড়তে দেখি এই প্রাণীটিকে। মাঝে মাঝে রং পরিবর্তন হচ্ছিল। প্রথমে গিরগিটি ভেবেছি, পরে দেখেছি না আসলে গিরগিটি না এটা অন্য কোন প্রাণী। তখনই একে একটা গাছের ডাল দিয়ে ধরে প্লাস্টিকের ডাব্বা তে ভরে রেখেছি। বনদপ্তর কর্মীরা আসতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে পশুপাখি বিশারদ, বনদপ্তর এর কর্মী মলয় ঘোষ ,’বলেন এটা ক্যামিলিয়ান,যাকে বাংলায় বহুরূপী হিসেবে অনেকেই চেনে। কারণ এ সেকেন্ডে সেকেন্ডে নিজের রং পরিবর্তন করে, যেভাবে হেঁটে বেড়ায় সেখানের যে রং বা কালার থাকে সেই রঙেই সে রঙিন হয়ে ওঠে। বাজারে এর দাম কোটি টাকা। তবে বহু মানুষ অসাধানতায় এবং তাদের লোভের চোটে হারিয়ে যাচ্ছে এই ধরনের বিরল প্রজাতির প্রাণীরা। সবার কাছে আবেদন থাকবে যাতে এইসব প্রাণীদের রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসে।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *