
সবং 18 ই আগস্ট :
অতিবৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিভিন্ন বন্যা প্লাবিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াল রশ্মি গ্রুপ। সবং থানার লোকপীঠ, বিষ্ণুপুর, মাশুমপুর, নারায়নবাঢ় এই অঞ্চল গুলিতে দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দেন রশ্মি কর্তৃপক্ষ।

মূলত বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে রশ্মি গ্রুপের পক্ষ থেকে অনুদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এইদিন মোট ৩০০ পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় রেশন সামগ্রী( চাল, ডাল , সর্ষের তেল, নুন সোয়াবিন,।মুড়ি, গুড়, আলু, চানাচুর, বিস্কুট) নিয়ে সাহায্যের ডালি পৌঁছে দেয় রশ্মি কর্তৃপক্ষ। এই মানবিক উদ্যোগে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। জলবন্দি ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ বলে রশ্মি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। রশ্মি গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন DGM CSR নটবর বিশোয়াল, AGM সঞ্জয় ওঝা সহ অন্যান্য প্রতিনিধিরা। রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস্টার ভাস্কর চৌধুরীর উদ্যোগে এই ত্রাণ দেওয়ার কাজ সাফল্যমণ্ডিত হয়েছে।

এই কর্মসূচি সেরে নটবর বিশওয়াল বলেন,’ প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো রশ্মি গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গ। বন্যার মতো কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে থেকে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ এই বিষয়ে সবং এর বিধায়ক অমল কুমার পন্ডা বলেন,’রশ্মি গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁর মতে, প্রশাসনের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলি এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।’ স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, বন্যার কঠিন পরিস্থিতিতে রশ্মি গ্রুপের এই সহায়তা দুর্গত পরিবার গুলিকে সাময়িকভাবে হলেও স্বস্তি দেবে।

রশ্মি গ্রুপের এই উদ্যোগ ফের একবার তাদের Corporate Social Responsibility (CSR)-এর মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকারকে তুলে ধরল।