
মেদিনীপুর 8 ই অক্টোবর :
‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ বিকাশ বিভাগ মেদিনীপুর সদর ব্লকের ব্যবস্থাপনায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে একটি আলোচনা সভা।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য দীপক কর,রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী, কলা ও বানিজ্য ফ্যাকাল্টির ডিন অরিন্দম গুপ্তা,বিজ্ঞান বিভাগের ডিন পরেশ চন্দ্র জানা।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,অধ্যাপিকা ডঃ সন্দীপ কুমার সিনহা,ডঃ শিউলি দত্ত,ডঃ দেবযানী দাস,ডঃ জটেশ্বর ঘোষ,ডঃ জলি দাস,উপ অধিকর্তা প্রাণি সম্পদ বিকাশ ও পরিষদ আধিকারিক,ব্লক প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন আধিকারিক ডাঃ শিবপ্রসাদ ঘোড়াই,ডা: অমল কুমার ঘোড়াই ,ডাঃ প্রতাপ কুমার সাহু ,ডাঃ মৃণাল কান্তি রানা,মেডিকেল অফিসার ডাঃ সুমিত সুর সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষকগন।সেই সঙ্গে প্রায় 200 জন ছাত্র-ছাত্রী, প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কর্মীগন এবং ও এন জি ও থেকে আগত শিবু রানা ও তার সহযোগীরা।এই আলোচনা সভায় বিশিষ্ট অতিথিরা ও বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোগের নিয়ন্ত্রণ ও বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।

এই আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পথ কুকুরদের আন্টি এন্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হয় এবং মানুষদের মধ্যে সচেতন মূলক প্রচার করা হয়।