
চন্দ্রকোনা 21 সে জুলাই :
টানা বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলমগ্ন গোটা রাজ্যবাসী। আর এই জলমগ্ন এই পরিস্থিতির মধ্যেই চন্দ্রকোনাতে উদ্ধার হল ১৫ ফুটের একটি পাইথন। যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা। যদিও পরে বনদপ্তর খবর পেয়ে উদ্ধার করে নিয়ে যায় সেই পাইথনটিকে।

গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টি হয়, পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা আর সেই বৃষ্টির পরিমাণ দুপুরের পর থেকে বাড়তে থাকে। যদিও সে টানা বৃষ্টিতে জলমগ্ন ওয়ার্ডসসহ অঞ্চলের একাধিক গ্রাম গ্রামাঞ্চল। রাস্তায় প্রায় হাঁটুর উপর জলে যাতায়াত সাধারণ মানুষের। খোদ মেদিনীপুরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন, জলমগ্ন খড়্গপুরের রেল স্টেশনের আন্ডার পাস। এই প্রচন্ড বৃষ্টির মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ি বাজার লাগোয়া মাধবপুর কুমোর পাড়া এলাকায় প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি পাইথন ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। প্রচুর মানুষজন বৃষ্টির মাঝেই পাইথনটিকে দেখতে ভিড় জমিয়েছে। স্থানীয় মানুষজন চাইছে দ্রুত বনদপ্তর পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাক। আজ সকালে এলাকার একটি কৃষি জমির মধ্যে জালে আটকে পড়ে বিশালাকার পাইথনটি। স্থানীয় মানুষজনের মধ্যে পাইথনটির খবর ছড়িয়ে পড়তে বহু মানুষজন জমায়েত হয়েছে পাইথন দেখতে। তবে শেষমেষ বনদপ্তরের কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সৌরভ পাল বলেন,’ সকালবেলায় খবর পেয়ে দৌড়ে আসির দেখতে, দেখে মনে হচ্ছে এটি অজগর সাপ। বনদপ্তরকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। আমরা সবাই চাই সাপটিকে সুস্থ করে ফিরিয়ে দেওয়া হোক জঙ্গলে। আমাদের মনে হয় কোন কারনে জলের তোড়ে ভেসে চলে এসছে এবং এসে মাছের জালে আটকে যায়।’এ বিষয়ে এক বন আধিকারিক বলেন,’ যে পরিমানে জল হয়েছে তা থেকেই হয়তো এই সাপটি কোন জঙ্গল থেকে জলের তোড়ে ভেসে চলে এসেছে। এরপর মাছ খেতে গিয়ে জালে আটকে যায়। আমরা উদ্ধার করেছি এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সুস্থ করে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের এই চন্দ্রকোনা, ঘাটালে এই বন্যার সময় প্রচুর পরিমাণে সাপের দেখা মেলে। একদিকে যেমন সাপে কাটা রোগীর সংখ্যা বাড়তে থাকে ঠিক তেমনি এলাকায় ব্যাপক সাপের উপদ্রবও বাড়তে থাকে। তবে তার প্রধান কারণ হিসাবে ঘাটালের মাস্টার প্ল্যান কে দায়ী করা হয়েছে। তাই সবাই চাইছে ঘাটাল মাস্টার প্ল্যান অবিলম্বে করে তোলা হোক আর তাতেই অনেকটাই সমাধান হবে এলাকাবাসীর। সেই সঙ্গে কমবে সাপের উপদ্রব এবং আনাগোনা।