Midnapore Congress : সর্বভারতীয় NEET পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় কি ভাবে প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের

Share

মেদিনীপুর 16 ই মে :

‘সর্বভারতীয় NEET পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে হাজার হাজার ছেলেমেয়ের জীবন নিয়ে খেলছো কেন বিজেপি সরকার, জবাব দাও’ কুশপুতুল দাহ করে বিক্ষোভ কংগ্রেসের, নেতৃত্বে কংগ্রেসের যুব ও ছাত্র পরিষদ। এদিন গান্ধীর স্ট্যাচুর কাছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশ পুতুল দাহ করা হয়, নেতৃত্ব দেন কংগ্রেস জেলা সম্পাদক সঞ্জীব সিট, অনুপম ভট্টাচার্য, সুহাশিস পন্ডা সহ অন্যান্যরা।

দীর্ঘ ১৫ বছর পর সরকার বদল হয়েছে এই পশ্চিমবাংলায়। দীর্ঘ ৩৪ বছরের বাম ক্ষমতা সরিয়ে যেভাবে তৃণমূল দখল করেছিল বাংলায়, ঠিক সেভাবে ১৫ বছরের তৃণমূল সরকারকে সরিয়ে বাংলায় মসনদে বসেছে বিজেপি। মোট ২০৭ টি সিট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এখন ব্যাক ফুটে তৃণমূল।এই পরিস্থিতিতে এবার আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। সম্প্রতি গোটা দেশজুড়ে- ই ২০২৬ এর NEET পরীক্ষা বাতিল হয়েছে, যার যার চরম ভোগান্তিতে ছাত্র-ছাত্রী পড়ুয়াদের মধ্যে। এই এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রচারে নামল কংগ্রেস। এদিন কংগ্রেস ছাত্র-যুব উদ্যোগে শহরের গান্ধী স্টাচুর কাছে এক প্রস্থ বিক্ষোভ দেখানো হয়। কেন ছাত্র-ছাত্রীদের পড়াশুনা এবং ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়! পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীআর পদত্যাগের দাবী জানান কংগ্রেসের নেতৃত্ব। যদিও অবশেষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভের পরি সমাপ্তি ঘটায় কংগ্রেসের নেতা নেতৃত্বরা। যা নিয়ে উত্তেজনা জেলা শহরে। কংগ্রেসের দাবি এই পরীক্ষা বাতিলের জেরে ভোগান্তিতে ২২ লক্ষ পরীক্ষার্থী, তার দায় কে নেবে!

এই বিষয়ে কংগ্রেসের জেলা সম্পাদক সঞ্জীব সিট বলেন,” সম্প্রতি সর্বভারতীয় এই NEET পরীক্ষা বাতিল হওয়ায় ২২ লক্ষ পরীক্ষার্থী ভোগান্তিতে অনেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন এর দায়ী নিতে হবে বিজেপি সরকারকে। তাই আমরা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ দেখালাম, সেইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুতুল পুড়িয়েছি, দাবি করেছি অবিলম্বে তার পদত্যাগ করানো হোক।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in