
চন্দ্রকোনা 14 ই মে :
চন্দ্রকোণার ধামকুড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।কিন্তু ২০১১ সাল থেকে চন্দ্রকোণা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার এলাকায় বাড়ি করে এখানেই বসবাস করছে। স্টেশনারি দোকান চালিয়ে বাবা দেবাশীষ চক্রবর্তী সংসার চালান।পরিবার বলতে বাড়ি বাবা দেবাশীষ চক্রবর্তী,মা জয়শ্রী চক্রবর্তী,এক ছেলে ত্রিদেব চক্রবর্তী।ত্রিদেবের দুই দিদি রয়েছে বড় দিদি অম্বিকা বিবাহিত,মেজো দিদি স্নেহা চক্রবর্তী বাংলা অনার্স ঘাটাল কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী।বাড়িতে রয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মী দাদু পাঁচকৌড়ি চক্রবর্তী।চন্দ্রকোণায় নার্সারিতে পড়াশোনা করে তারপর থেকেই মেদিনীপুরে রামকৃষ্ণ মিশনে মাধ্যমিক তারপর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছে চন্দ্রকোণার ত্রিদেব।ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরই JEE MAINS-এ পরীক্ষা দিয়ে ৯৯.০৫ শতাংশ নম্বর পেয়েছে ত্রিদেব।

এছাড়াও আইআইটির জন্য JEE ADVANCE -এর পরীক্ষা দেবে সামনের রবিবার।সেই পরীক্ষার দিকেই ফোকাস এখন ত্রিদেব এর।খেলা ধূলা বলতে ইনডোর গেমস পছন্দ।মায়ের হাতে রান্না পছন্দ। বলাবাহুল্য পশ্চিম মেদিনীপুরে বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তার সাফল্য তুলে ধরেছেন।