Reshmi Groups Help : এবার আন্তর্জাতিক সাঁতারু আফরিনের পাশে রেশমি গ্রুপস ! ক্যাটলিনা চ্যানেল পার হওয়ার জন্য পাঁচ লক্ষ টাকার সাহায্য

Share

মেদিনীপুর 30 সে জুলাই :

সোনার মেয়ে আফরিনের তরী তীরে পৌঁছানোর জন্য পাশে এসে দাঁড়ালো রেশমি গ্রুপস। ক্যাটলিনা চ্যানেল পার হওয়ার জন্য ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী। তাদের দাবি, জেলা শাসক মারফত এই ধরনের খবর পাওয়া গিয়েছিল আর তাই আফরিনের পাশে দাঁড়াতেই আমাদের রেশমি গ্রুপের এই উদ্যোগ। আমরা চাই বাকি অন্যান্যরাও এগিয়ে আসুক আফরিনের পাশে।

মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি সম্প্রতি বিখ্যাত হয়ে উঠেছেন আন্তর্জাতিক সাঁতার কমপ্লিট করায়। তিনি ইংলিশ চ্যানেল যেমন অতিক্রম করেছেন তেমনি ভয়ংকর অভিজ্ঞতা সম্পন্ন পক-প্রণালী অতিক্রম করে ফেলেছেন। এবার তার কাছে বড় স্বপ্ন ক্যাটলিনা চ্যানেল অতিক্রম করার। কিন্তু সাধ্যের মধ্যে সাধ পূরণ না হওয়ার কারণ অর্থ। কারণ এই এই দুর্গম পরিস্থিতিতে এবং এই আন্তর্জাতিক চ্যানেল পার হওয়ার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা লাগে। এবারে তাই ক্যাটলিনা পারাপারের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা প্রয়োজন। যদিও কিছুদিন আগে থেকেই এই আন্তর্জাতিক সাঁতারু আফরিন জাবি সবার কাছে বারে বারে অনুরোধ করেছেন সাহায্যের জন্য। অনেকেই এগিয়ে এসেছেন, হাতে তুলে দিয়েছেন যত সামান্য টাকা, অনেকেই চেষ্টাও করেছেন। এবার আফরিনের স্বপ্নের তরী যাতে পার হতে পারে তার জন্য এগিয়ে এল মেদিনীপুর জেলার অন্যতম রেশমি গ্রুপ।

এই দিন রেশমি গ্রুপ’স সিএস আর এর থেকে আফরিনকে পাঁচ লক্ষ টাকা সাহায্য তুলে দেওয়া হল। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রেশমি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী সহ অন্যান্যরা। জেলাশাসকের অফিসেই জেলাশাসক বিজিন কৃষ্ণর সহযোগিতায় এবং তার হাত ধরেই এই চেক তুলে দেওয়া হয় আফরিন কে। যা পেয়ে খুশি এই আন্তর্জাতিক সাঁতারু ও তার পরিবার। উল্লেখ্য, রেশমি গ্রুপের কর্ণধার ভাস্কর চৌধুরী এক বার্তায় বলেন জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ বিষয়টা তাদের বলাতে তারা সম্মত হয়েছিলেন সাহায্য করার।

এই বিষয়ে রেশমি গ্রুপের কর্ণধার ভাস্কর চৌধুরী বলেন,”সম্প্রতি জেলা শাসকের কাছে কোম্পানির একটি কাজের নিয়ে আমরা এসেছিলাম। সেই সময় জেলা জেলাশাসক আফরিন জাবির ব্যাপারটা আমাদের বলেছিলেন। আমরা পুরো ব্যাপারটা নিয়ে সিএসআর-এর ডিপার্টমেন্টে জানাই এবং সেখান থেকেই যৎসামান্য টাকা উনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসি। আমরা চাই জেলার বাকি কোম্পানিগুলো এগিয়ে আসুক তাকে সাহায্য করার জন্য। এই টাকা দিতে পেরে আমরা খুবই গর্বিত।”

যদিও এ বিষয়ে এই সাঁতারু আফরিন জাবি বলেন,’এই ধরনের সাহায্যে আমি আপ্লুত। আমার আন্তর্জাতিক সাঁতারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি চাই উনাদের মত বাকিরাও এগিয়ে আসুক না হলে অর্ধেক রাস্তায় আমাকে এই সাঁতার ছেড়ে দিতে হবে। তবে এই রেশমি গ্রুপ যেভাবে আমায় সাহায্য করেছে তা কোনদিনই ভোলার না। আমার অসময়ের সাহায্য মনে থাকবে আমার।’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *