Midnapore Stromg Room : স্ট্রং রুমে বন্দী পশ্চিম মেদিনীপুরের 122 জন প্রার্থীর ভাগ্য! পরির্বতন না প্রত্যাবর্তন ?

Share

মেদিনীপুর 25 সে এপ্রিল :

প্রথম দফার ভোট শেষ হয়েছে এখন প্রার্থীদের ভাগ্য বন্দি স্ট্রং রুমে। তবে পশ্চিম মেদিনীপুরে ১৫ টি বিধানসভার মোট ১২২ জনের প্রার্থী যাদের ভাগ্য নির্ধারণ করবে ৪ ঠা মে। পরিবর্তন না প্রত্যাবর্তন সেইসব আলোচনা এখন চায়ের আড্ডায়। কেউ বলছেন তৃণমূল সরকার আবার চতুর্থ টার্মের জন্য দখল নেবে, আবার কেউ কেউ বলছেন না এই সরকারের পরিবর্তন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই সরকার দখল করবে বিজেপি।

কড়া নিরাপত্তায় ভোট হয়েছে প্রথম দফায় আর প্রথম দফার ভোটে ১৫২ টি কেন্দ্রের মধ্যে ভোট হয়েছে পশ্চিম মেদিনীপুরের ১৫ টি কেন্দ্রের। এখন ১৫টি বিধানসভার প্রার্থীদের ভাগ্য ও বন্দী স্ট্রং রুমে। আর তার কড়া পাহারায় সেন্ট্রাল বাহিনী। যদিও এখন চায়ের দোকানে, পাড়ার আড্ডায়, মাঠে-ঘাটে একটাই আলোচনা এবারে পরিবর্তন না প্রত্যাবর্তন! কেউ কেউ বলছেন আবার সরকারে ফিরে আসতে চলেছে তৃণমূল তার চতুর্থ টার্মের জন্য। কারো কারো মুখে আবার শোনা যাচ্ছে এবারে আর তৃণমূল না বরং পরিবর্তন করে এই সরকারের দায়িত্ব নিতে চলেছে বিজেপি সরকার। আর তাই রোজ সকাল-সন্ধ্যা আলোচনায় বসছে চা প্রেমীসহ আমজনতা। যদিও এখনো দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রের নির্বাচন বাকি রয়েছে আর সেখানে চলছে জোর কদমে প্রচার। একসঙ্গে আগামী ৪ ঠা মে ফলাফল বেরোবে ২৯৪ টি কেন্দ্রের প্রার্থীদের।

পশ্চিম মেদিনীপুরের এই ১৫ টি বিধানসভায় সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস SUCI সহ বিভিন্ন রাজনৈতিক দলের মিলিয়ে প্রায় ১২২ জন প্রার্থী লড়াই করেছেন। প্রত্যেকে দাবী করছেন এবারে তারা ক্ষমতায় দখল করছেন। কিন্তু আসলে কি ঘটবে সেটা এখন দেখার! তার জন্যই আমাদের অপেক্ষা করতে হবে ৪ ঠা মে’ র। যখন একে একে স্ট্রংরুম থেকে ইভিএম খোলা হবে এবং রেজাল্ট বেরোবে টিভির পর্দায়।উল্লেখ্য, এই বারে মোট দু দফায় ভোটের প্রথম দফায় ভোট পশ্চিম মেদিনীপুর সহ ১৫২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে কলকাতা সহ প্রায় ১৪২ টি কেন্দ্রের। প্রথম দফায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, ঘাটাল, দাসপুর, সবং, পিংলা খড়গপুর সহ মোট ১৫ টি বিধান সভার নির্বাচন একসঙ্গে হয়েছে। মনোনয়ন তোলা জমা দেওয়ার সময় ছিল ৬ ই থেকে ৯ ই এপ্রিল। ভোট গণনা হবে আগামী ৪ ই মে।

জেলা নির্বাচন কমিশন তথা জেলাশাসকের তথ্য অনুযায়ী এবারে পশ্চিম মেদিনীপুর ১৫ টি বিধানসভায় ১২২ জন প্রার্থী লড়াই করছে। এবারে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৭০,৭৯৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৯ লক্ষ ১৯ হাজার ৫৪৬ জন স্ত্রী ভোটার ১৮ লক্ষ ১৮,৫১,২২৮ জন। তৃতীয় লিঙ্গের সংখ্যা ছিল ২০ জন।পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার মোট পোলিং স্টেশনের সংখ্যা ছিল ৪৩৩৩ টি অক্সুলারি হিসেবে রাখা হয়েছিল ৪৭৫৩ টি । মহিলা বুথের সংখ্যা ছিল ৪০৮ টি। মডেল বুথ এর সংখ্যা ১৫ টি টি।কমিশন সূত্র অনুযায়ী যেহেতু ভোট নিতে যাওয়া পুরুষদের সংখ্যা কম তাই মহিলাদেরকে এগিয়ে আনার জন্যই মহিলা বুথের সংখ্যা বাড়ানো হয়েছিল নেওয়া হয়েছিল মহিলা বাহিনী।

এছাড়াও বেশ কিছু বুথ কে সনাক্ত করা হয়েছিল যেগুলো জন্য বেশি নিরাপত্তা আঁটোসাটো ছিল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in