
মেদিনীপুর 26 সে এপ্রিল :
গ্রীষ্মকাল পড়তেই রক্তের সংকট অব্যাহত মেদিনীপুর মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজ গুলিতে। এই পরিস্থিতিতে মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য রক্তের যোগানে এগিয়ে হলো মহাতাবপুর যুবক বৃন্দ ক্লাব। এদিন প্রায় সেঞ্চুরি পার হল রক্ত দাতাদের রক্ত দানে।

গোটা রাজ্য জুড়েই চলছে রক্ত গ্রীষ্মকালীন সংকট। নির্বাচন কালীন সময়ে শিবির সেভাবে অনুষ্ঠিত না হওয়ায় এই সংকট আরোও বেড়েছে। এই পরিস্থিতিতে বিগত বছর গুলির মতো এবারও রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের মহাতাবপুর যুবক বৃন্দ ক্লাব। প্রয়াত সুবল চন্দ্র পাখিরার স্মৃতিতে রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিবিরে নারী পুরুষ মিলিয়ে রক্ত দিলেন ১০১ জন রক্তদাতা। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।মূলত এইদিন সুবল চন্দ্র পাখিরার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শিবিরের সূচনা হয়।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পৌর প্রধান সৌমেন খান, সমাজকর্মী বরুন বিকাশ দে, আইনজীবী দেবকুমার পান্ডা, প্রাক্তন শিক্ষা প্রশাসক পূর্ণেন্দু উত্থাসিনী, সমাজকর্মী সুচাঁদ পাখিরা, রবীন্দ্রনাথ পাখিরা, চিকিৎসক ডাঃ স্বরূপ সৎপথী, সৌমিত্র চক্রবর্তী, সমাজকর্মী কর্মী সুদীপ কুমার খাঁড়া, বিপ্লব আর্য,সুমন চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

ক্লাবের পক্ষ উপস্থিত ছিলেন সুব্রত পাহাড়ি, সৌরভ পান্ডা, সৈকত মন্ডল, শিশির ভট্টাচার্য,অবন্ধ পাখিরা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত পাহাড়ি।