West Bengal Election : শপথের আগেই কড়া কমিশন, ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে বড় পদক্ষেপ

Share

কলকাতা: ৬ই মে :

ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ সামনে আসায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলা ভাঙার কোনও প্রচেষ্টাই বরদাস্ত করা হবে না।

ভোট-পরবর্তী অশান্তি রুখতে ইতিমধ্যেই প্রশাসনকে একাধিক কঠোর নির্দেশ দিয়েছে কমিশন। যাঁরা হিংসা ছড়াচ্ছেন, উস্কানি দিচ্ছেন বা ভাঙচুরে জড়িত—তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন নির্বাচন কমিশনের কর্তারা। মুখ্যসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকেও সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা—গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ হওয়ার পর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সকলের দায়িত্ব। কোনওভাবেই হিংসা বা অশান্তি বরদাস্ত করা হবে না, আইন ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in