Bus Accident : বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গাড়িতেই আটকে মৃত্যু লরির চালকের,আহত 10 জন! ঘটনার তদন্তে পুলিশ

Share

গুপ্তমনি 16 ই জুন :

ঝাড়গ্রাম থানার অন্তর্গত গুপ্তমনি এলাকায় ৪৯ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার বিকেলে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে লরি চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের ১০ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল প্রায় তিনটে নাগাদ গোপীবল্লভপুর থেকে মেদিনীপুরগামী একটি যাত্রীবাহী বাস গুপ্তমণি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং লরি চালক গুরুতর জখম হন। এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নামেন। আহত লরি চালককে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত লরি চালকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তিনি বিহারের বাসিন্দা। অন্যদিকে, বাসে থাকা ১০ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, গুপ্তমনি এলাকায় বর্তমানে হাতির চলাচলের সুবিধার্থে এলিফ্যান্ট আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। সেই কারণে জাতীয় সড়কের ডবল লেনের পরিবর্তে একটি লেন ব্যবহার করে উভয় দিকের যানবাহন চলাচল করছে।

যার জেরে এই দুর্ঘটনা বলে মনে করছে অনেকে। এই দুর্ঘটনার জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in