Kolkata : ডিম থেরাপির বিরুদ্ধে জন স্বার্থ মামলা!’নেতা দেখলেই ডিম ছোঁড়া যাবে না আর ‘

Share

কলকাতা 17 জুন :

নতুন ট্রেডিং ডিম থেরাপি! নেতা কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখলেই পচা ডিম থেরাপি জনগনের। সেই ডিমে ঘায়েল হচ্ছে পুলিশ সহ সাংবাদিকরা। সেই ডিম-হামলা নিয়ে এবার জনস্বার্থ মামলা এবার কলকাতা হাইকোর্টে! পুলিসে বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মহম্মদ দানিশ ফারুকী নামে এক আইনজীবী। তাঁর আবেদন, ‘এটা চলতে পারে না। ডিম ছোঁড়া নিয়ন্ত্রণে পুলিসকে নির্দেশ দিক হাইকোর্ট’।  

নেতা দেখলেই ডিম নিয়ে দৌড়ে আসছে ক্ষুব্ধ জনতা। একের পর এক ডিম মারছে তারা। তাতে আতঙ্কিত অনেকেই। পালাবদলের পর রাজ্যে ডিম এখন রীতিমতো ট্রেডিং। সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মী পরিবারে সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আছড়ে পড়েছিল জনরোষ। অভিষেককে লক্ষ্য করে প্রচুর ডিম ছোঁড়া হয়েছিল। সেই শুরু। তারপর থেকে তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছোঁড়ার হিড়িক পড়ে গিয়েছে। পরিস্থিতি এমনই যে, কলকাতায় ট্রে প্রতি এক ধাক্কায় ডিমের দামও বেড়ে দিয়েছে। সম্প্রতি কালীঘাটে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম-হামলার মুখে পড়তে হয় তৃণমূল নেতা কুণাল ঘোষকে। বৈঠকে সেরে তখন মমতার বাড়ি থেকে বেরোচ্ছিলেন। বেলেঘাটার তৃণমূল বিধায়ককে লক্ষ্য কাঁচা ডিম ছোড়েন এক যুবক।  কলকাতা পুলিস কমিশনার ও কালীঘাটা থানায় অভিযোগ দায়ের করেন কুণাল।

দু’জনকে গ্রেফতারও করেছে পুলিস। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, ‘শুভেন্দু অধিকারীর প্ররোচনায় কিছু মানুষ ডিম ছুড়ছেন।  পুলিস দাঁড়িয়ে দেখছে। কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না’। এরপর জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে। আগামী সপ্তাহে শুনানি সম্ভাবনা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in