Census 2027 : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘Census 2027′ The Challenges of Making Sense of the Data’ শীর্ষক বিশেষ বক্তৃতা

Share

মেদিনীপুর 10 ই সেপ্টেম্বর :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Faculty of Arts and Commerce-এর উদ্যোগে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল হলে “Census 2027: The Challenges of Making Sense of the Data” শীর্ষক একটি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। জনসংখ্যা সংক্রান্ত তথ্যের গুরুত্ব এবং সেই তথ্যকে যথাযথভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার চ্যালেঞ্জ নিয়ে একাডেমিক আলোচনা ও মতবিনিময়ই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর দীপক কুমার কর উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তাঁর উদ্বোধনী বক্তব্যে তিনি উল্লেখ করেন যে Census শুধুমাত্র জনসংখ্যা গণনার একটি প্রক্রিয়া নয়। এটি একটি সমাজকে বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন, পরিকাঠামো, সামাজিক কল্যাণ এবং আঞ্চলিক উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনার জন্য Census-এর তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কাঁচা তথ্য থেকে অর্থপূর্ণ ধারা, তার ব্যাখ্যা এবং সঠিক নীতিগত সিদ্ধান্তে পৌঁছানোই বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।এদিনের অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন প্রফেসর অমিতাভ কুন্ডু, Professor Emeritus, L J University, Ahmedabad এবং Former Professor, Jawaharlal Nehru University, New Delhi। জনসংখ্যা অধ্যয়ন, নগরায়ণ, অভিবাসন এবং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের গবেষণা ও বিশেষজ্ঞ জ্ঞান এই অনুষ্ঠানের একাডেমিক গুরুত্বকে বিশেষভাবে বৃদ্ধি করে।

তিনি Census-এর তথ্যকে শুধুমাত্র সংখ্যাগত দৃষ্টিকোণ থেকে নয়, বরং বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।
আলোচনায় ভারতের জনমিতিক বৈচিত্র্য এবং বিভিন্ন অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পার্থক্যের বিষয়টিও গুরুত্ব পায়। Census 2027-এর তথ্য ভবিষ্যতে অভিবাসন, কর্মসংস্থান, শিক্ষা, আদিবাসী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নগরায়ণ এবং আঞ্চলিক বৈষম্য নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আলোচনায় উঠে আসে। বিশেষত পশ্চিমবঙ্গের মতো সামাজিক ও ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের ক্ষেত্রে এই তথ্য গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। অনুষ্ঠানের Convener ছিলেন প্রফেসর দেবাশিস বিশ্বাস, Head, Department of Business Administration, Vidyasagar University। তিনি স্বাগত ভাষণ প্রদান করেন। প্রফেসর অরিন্দম গুপ্ত, Head, Department of Commerce এবং Dean, Faculty of Arts and Commerce, সমাপনী বক্তব্য প্রদান করেন।

প্রফেসর তারক নাথ সাহু, Department of Business Administration, ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের Programme Coordinator ছিলেন ড. কাকলি দাস, Assistant Professor and Joint Coordinator, Department of Population and Development Studies। তথ্য বিশ্লেষণ, Data Analytics, Artificial Intelligence এবং প্রমাণ ভিত্তিক নীতি নির্ধারণের বর্তমান যুগে Census-এর তথ্যকে অর্থপূর্ণ জ্ঞানে রূপান্তরের গুরুত্ব অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।

বিশেষ বক্তৃতাটি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে Census 2027-এর তাৎপর্য এবং ভারতের পরিবর্তনশীল জনমিতিক ও আর্থ-সামাজিক পরিস্থিতি সম্পর্কে গভীরতর উপলব্ধি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মঞ্চ হিসেবে পরিগণিত হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *