
চন্দ্রকোনা 27 সে জুলাই :
জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়ে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত প্রায় ৪০, আশঙ্কাজনক চালক।স্থানীয় দ্বারা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্ষীরপাই হাসপাতালে পাঠাচ্ছে পুলিশ প্রশাসন, এলাকায় যানজট, তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে গোমাতাকে ‘রাষ্ট্রীয় মাতা’ ঘোষণার দাবিতে ডেপুটেশন জমা দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। আর তাতেই আহত হয়েছে কমবেশি চল্লিশ বাস যাত্রী, আশঙ্কা জনক চালক। ঘটনাটি
সোমবার দুপুরে চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ঘটে। সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের সদস্যরা এইদিন ঘাটাল ক্ষীরপাই থেকে মেদিনীপুর ফুরে এসেছিলেন জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে। তারা এক বাস ভর্তি লোক এসেছিলেন মেদিনীপুরে। এরপর মেদিনীপুরে জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার পর তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ক্ষীরপাই ফেরার পথে কালিকাপুর এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলেই প্রবল ঝাঁকুনিতে বাসটি থেমে যায়,বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

বাসে থাকা যাত্রীরা তীব্র ঝাঁকুনিতে ধাক্কা লেগে যায় বিভিন্ন জায়গায়। কারো মাথা ফাটে, কারো হাত ভাঙ্গে, আবার কারো কারো পিঠে আঘাত লাগে। কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা গ্রস্থ হয় এই দুটি গাড়ি। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় প্রায় ৪০ জন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা ও ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই মুখোমুখি সংঘর্ষ,আর যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।