Tennis Tournament : পশ্চিম মেদিনীপুর টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ স্টেট রাঙ্কিং স্টেজ থ্রী টুর্নামেন্ট মেদিনীপুরে! 5 দিনে 700 প্রতিযোগীর অংশগ্রহণ

Share

মেদিনীপুর 27 সে জুলাই :

মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে চলছে স্টেট রাঙ্কিং স্টেজ থ্রী টুর্নামেন্ট। গোটা রাজ্য জুড়ে সমস্ত জেলার প্রতিযোগীদের নিয়ে পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মহিলা প্রতিযোগীর সংখ্যা বেশি। আগামী ২৮ জুলাই পরিসমাপ্তি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের নম্বর ওয়ান প্রতিযোগীরা।

মেদিনীপুরে Cossim বাজার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 চলছে মেদিনীপুরে। মোট ৫
দিনের জন্য এই টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা স্পোর্টস কমপ্লেক্সে। মূলত টেবিল টেনিস প্লেয়ারদের উৎসাহিত দিতে ও ট্যালেন্ট খুঁজে আনতে পশ্চিম মেদিনীপুর টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজন করল ৫ দিনের এ স্টেট রাঙ্কিং স্টেজ থ্রী টুর্নামেন্ট। গত ২৩ সে জুলাই এক আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। অতিথি রূপে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৌরভ পাণ্ডে, জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সড়ঙ্গি, APP সৈয়দ নাজিম হাবিব। এই প্রতিযোগিতায় বাঁকুড়া,পুরুলিয়া,দুই দিনাজপুর, হাওড়া, হুগলি মিলিয়ে গোটা রাজ্যের প্রায় ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। যার মধ্যে মহিলা প্রতিযোগী ছিল প্রায় ৪০০।

এই প্রতিযোগিতায় বিশেষ ভাবে অংশ নিয়েছিল আন্ডার ১৭ এর ওয়ার্ল্ডে এক নম্বর প্রথম অঙ্কলিকা ভট্টাচার্য, আন্ডার ১৫ এর ভারতের এক নম্বর অহনা রায় এবং জাতীয় স্তরের প্লেয়ার কৌশানি নাথ। আগামীকাল ২৮ সে জুলাই এই টুর্নামেন্টের পরিসমাপ্তি। এই ৫ দিনের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সেক্রেটারি বিপ্লব সাঁতরা,ভাইস প্রেসিডেন্ট অসীম কুমার পাত্র, প্রসেনজিৎ সাহা, গৌতম সর্বাঙ্গ,শুভাশীষ দাস,দেবাশীষ বেরা প্রমুখ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *