Master Plan : বিজেপি সরকারের বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 1200 কোটি টাকা! খুশি ঘাটালবাসী

Share

ঘাটাল 22 সে জুন :

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আর তাতেই মন জয় করল সাধারণ মানুষের। এরই সঙ্গে খুশি হল ঘাটাল বাসী। কারণ এই রাজ্য বাজেটে বারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নে। যা নিয়ে এলাকায় খুশির খবর। এই বাজেটকে স্বাগত জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন কমিটি এবং এলাকার মানুষজন।

এই সরকারের বয়স মাত্র দেড় মাস আর তার মধ্যেই পেশ হলো নতুন বাজেট। যেই বাজেটে অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য বারোশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার আর তাতে খুশি ঘাটালের মানুষজন। নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ১২০০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিনের বহুল চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প বাস্তবায়িত করার ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। পূর্ণাঙ্গ বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পে । ১২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা হওয়ায় খুশি ঘাটালবাসী। তাদের দাবি,রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হলে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।আজকের বাজেটে অর্থ বরাদ্দ হওয়ায় সেই লক্ষ্য এগোচ্ছে তাঁরা।

এতে আমরা খুশি।তবে বিগত সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করলেও সেভাবে হয়নি।নতুন সরকারের কাছে আবেদন,টাকা বরাদ্দের পর কাজ যেন সঠিক ভাবে হয় এবং দ্রুততার সাথে হয়।ঘাটাল মাস্টার প্ল্যানের সঠিক রুপায়ণ হলে জলযন্ত্রণা থেকে মুক্তি পাবে তাঁরা এমনই জানাচ্ছেন ঘাটালবাসী।বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ নিয়ে নতুন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ণ সংগ্রাম কমিটি।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যানের এর সমস্যা আজ নয়, তা দীর্ঘদিনের। তবে ২০১১ সালে তৃণমূল ক্ষমতা আসার পর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন করবে বলে বহুবার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। যেমন লোকসভা থেকে ২০১৪ সালে দাঁড়িয়েছিলেন অভিনেতার দেব ওরফে দীপক অধিকারী তিনি তখন প্রথমেই প্রতিশ্রুতি দেন যে তিনি জিতলে প্রথমেই এলাকায় শুরু হবে ঘাটাল মাস্টার প্লানের কাজ এবং রূপায়ণ হবে কিন্তু তিনি জিতে তা ভুলে গিয়ে ফের ৫ বছর কাটিয়ে দিয়েছেন। এরপর ২০১৯ আবার নতুন করে এলাকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই একই প্রতিশ্রুতি যে জিতলে তিনি ঘাটাল মাস্টার কাজের রূপায়ণ করবেন। তারপরও দশ বছর কেটে গেছে। এরপর ২০২৪ সাল তখনও তিনি ঘাটাল থেকে লোকসভা প্রার্থী হন এবং একই প্রতিশ্রুতি দেন। তবে এবারে প্রতিশ্রুতিটা ছিল কিছুটা আলাদা। যে, জিতে আসার পরেই ডিসেম্বরের থেকে তার কাজ শুরু হবে এবং এ কাজ করবে রাজ্য সরকার কেন্দ্রের সাহায্যে ছাড়াই। তথাপি জিতে আসার পরও কাজ শুরু করেছিলেন দেব। তবে তা অল্প তাতে বরং এলাকার মানুষের সুবিধার থেকে অসুবিধা বেশি হয়েছে। কিন্তু ২০২৬-এ বিধানসভা নির্বাচনে পালা বদলের পর এবার রাজ্য সরকার থেকে ১২০০ কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী আর তাতেই খুশির হাওয়া এলাকায়।

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অর্থমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন,” অতি দ্রুত আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ ব্যাপারে তদারকি কমিটি গঠন করে মাস্টার প্ল্যান এর পূর্ণাঙ্গ রূপায়ণ করতে হবে।”

এ বিষয়ে ঘাটালের সমরেশ বেরা বলেন,”আগের সরকার ১৫ বছর ধরে দীর্ঘ প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কিছুতেই ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। এর আগে বাপ ঠাকুরদার কাছে শুনেছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে, জল জমা থেকে মুক্তি পাব আমরা। কিন্তু তাও হয়ে ওঠেনি। তবে নতুন সরকার যে আশ্বাস দিয়েছে তাতে মনে হয় কাজ হবে। কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি আজকে পূরন হল। আমরা চাই এই নরক যন্ত্র এবং জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে অবিলম্বে শেষ হোক ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in