
পাঁচখুরি 6 ই জুলাই :
পাঁচখুরিতে দলীয় অফিসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পতাকা তুলতে গিয়ে হাইটেনশন বৈদ্যুতিক তারে পতাকার স্টিল বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত এক আহত তিনজন বিজেপি নেতা কর্মী। তাদের চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়। হাসপাতালে একজন মারা গিয়েছে। বাকিদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাড়ম্বরে জন্মদিন পালন করতে গিয়ে মর্মান্তিক ঘটনা পরিণত হলো পাঁচখুরিতে। সূত্র অনুযায়ী জানা যায় এদিন গোটা রাজ্যের সঙ্গে কেশপুর ব্লক এর তিন নাম্বার অঞ্চল পাঁচখুরি এলাকায় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতে উদ্যোগী হয়েছিল এখানকার বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্বরা। কিন্তু পতাকা তুলতে গিয়েই ঘটলো বিপত্তি। পতাকার সঙ্গে থাকা স্টিল বিদ্যুতের তারের সঙ্গে লেগে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গেলেন মন্ডল সভাপতি সহ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। যেই ঘটনায় মন্ডল সম্পাদক পাপাই পান(২৭) মৃত্যু হয় ঘটনাস্থলে অন্যদিকে বাকি তিন বিজেপি কর্মী সমর্থককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা এবং মেদিনীপুর হাসপাতালে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পরই বাকিরা দৌড়ে ছুটে আসেন দ্রুত তাদের উদ্ধার করা হয় এবং নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা হাসপাতালে এবং দু একজনকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় আহতরা হলেন প্রবীর হালদার(৪৩),সুশান্ত দাস(৩১), কালীপদ সিং(৩৩)। এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন তারাও সরে জমিনে খতিয়ে দেখে। এই ঘটনায় ঘটনাস্থলে দৌড়ে যান ঘাটাল বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস। তিনি পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায় এবং বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিজেপি তরফ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন সাড়ম্বরে পালন করা হচ্ছে।পশ্চিম মেদিনীপুরের দাঁতন পিংলা খড়্গপুর সবং ঘাটাল দাসপুর চন্দ্রকোনা কেশপুর পাঁচখুরি এমনকি মেদিনীপুরেও জেলা পরিষদ বিদ্যাসাগর হল সহ বিভিন্ন জায়গায় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করেন বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব এবং সরকারি আধিকারিকরা। আর এই পাঁচখুরিতে পতাকা তুলতে গিয়েই কোন কারনে অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটে যায়।

ভারতীয় জনতা পার্টির এক নেতৃত্ব কমল বিশ্বাস বলেন,’গোটা রাজ্যের সঙ্গেই আজকে আমাদের এই চন্দ্রকোনার পাঁচখুরিতে দলীয় অফিসে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন সাড়ম্বরে পালন করা হচ্ছিল। সেই সময় পতাকা তুলতে গিয়েই এই বিপত্তি ঘটে। ওপরের ১১ হাজার ভোল্টের লাইনের সঙ্গে পতাকার স্টিলের কোনো ভাবে কানেকশন হয়ে যায় আর তাতেই বিদ্যুৎপৃষ্ট হন মন্ডল সভাপতি সহ কয়েকজন বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থক। যেই ঘটনায় একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে,একজনকে মেদিনীপুরে রেফার করা হয়। এটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।

যদিও এ বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস এক বক্তব্যে বলেন ঘটনাটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আরো সাবধানতা অবলম্বন করা উচিত উচিত ছিল। সেই সঙ্গে ইলেকট্রিক তার এত সামনে দিয়ে গেছে সেটাও কেন গিয়েছে সেটাও দেখা উচিত ছিল। তবে যিনি মারা গেছেন পাপাই পান (পাপ্পু) উনি এলাকার সাংগঠনিক সম্পাদক ২৭ বছর বয়স মাত্র। আমরা দলীয় ভাবে ওনার পাশে রয়েছি।