Midnapore : আমাদের এলাকায় গিয়ে কাজ করতে দিতে হবে,মঞ্চে ডেকে পুষ্প দিয়ে সম্বর্ধনা দিলে হবে না! মন্ত্রী দিলীপ ঘোষের বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভ প্রকাশ প্রাক্তন মন্ত্রী তৃণমূল বিধায়িকা শিউলি সাহার

Share

মেদিনীপুর 28 সে জুলাই :

মন্ত্রীর ডাকা বৈঠকে বিজেপি বিধায়কদের সঙ্গে উপস্থিত হলেন ঋতব্রত পন্থী বিধায়িকা শিউলি সাহা। যদিও বৈঠক থেকে বেরিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী এবং প্রশাসনের বিরুদ্ধে। তিনি বললেন, ‘আমাদের এলাকায় গিয়ে কাজ করতে দিতে হবে, শুধু মঞ্চে ডেকে পুষ্প দিয়ে সম্বর্ধনা দিলে হবে না’।

বিকশিত ভারত G RAM G কাজের অগ্রগতি পর্যালোচনা নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার মেদিনীপুর শহরের জেলা প্রদ্যুৎ স্মৃতি সদনে। সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলার সমস্ত বিধায়ক, জেলাশাসক বিজিন কৃষ্ণ, বিভিন্ন বিডিও, SDO ও সহ প্রশাসনের আধিকারিক বৃন্দরা। সেই বৈঠকে যেমন বিজেপি বিধায়ক শংকর কুমার গুছাইত, প্রদীপ লোধা, শুভাশিস ওম, স্বাগতা মুখার্জীরা ছিলেন ঠিক তেমনি ঋতব্রত পন্থী তৃণমূল বিধায়িকা শিউলি সাহা ও দিনেন রায়ও উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূল বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এই বৈঠক শেষ করার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং ক্ষোভ প্রকাশ করেন ঋতব্রত পন্থী তৃণমূল বিধায়িকা শিউলি সাহা।

এদিন সাংবাদিকরা প্রথমে তাকে প্রশ্ন করেন আপনি কেশপুর যাচ্ছেন না বলে অভিযোগ উঠছে, এ বিষয়ে শিউলি সাহা বলেন,”আমারও কষ্ট হয় যে আমি এলাকায় ঢুকতে পারছি না। এই কথা বলতেই আজ মন্ত্রীর কাছে দৌড়ে এসেছিলাম। কারণ একটা সময় এই দপ্তরের মন্ত্রীও আমিও রয়েছি। আমি বলতে এসেছিলাম মন্ত্রী কে যে আমাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। কিছুটা ক্ষোভের সুরে বলেন, শুধু মুখে বললে হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক ডাকলেই হবে না, ফুল দিয়ে মঞ্চে সম্বর্ধনা দিলেই হবে না। তিনি বলেন ভুল ত্রুটি যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আমাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। তিনি ক্ষোভের সুরে বলেন কিছু অতি উৎসাহী মানুষ রাতারাতি বিজেপির ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে গেছে,হুমকি দিচ্ছে এলাকায় এলেই ডিম ছুঁড়বো আগে পুলিশ প্রশাসন এগুলোকে কন্ট্রোল করুক।

তিনি এও বলেন আজকে কেশপুরে বিদ্যাসাগর ব্যাংকের একটি অনুষ্ঠান হচ্ছে অথচ এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমাকে ডাক দেওয়া হয়নি,যেখানে ডিএম, এসপি, বিজেপি নেতা মন্ত্রীরা নিমন্ত্রিত। আমরা বহুবার এ বিষয়ে অভিযোগ জানিয়েছি কিন্তু এখানকার বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতা-মন্ত্রীরা মুখে বলছে কাজে করছে না। ত্রিপল বিতরণ নিয়ে তিনি বলেন,’ এই বৃষ্টি বাদল দিনে এলাকার মানুষ জলে ডুবে রয়েছে, ত্রিপল চাইছে কিন্তু দিতে পারছি না বিডিওর মারফত দেওয়া করাচ্ছি। আমি তাই সকল মন্ত্রী নেতা পুলিশ প্রশাসন এসডিও-BDO দের অনুরোধ করবো জনপ্রতিনিধীরা যেন কাজ করতে পারে, এই জিনিস তো চিরদিন চলতে পারে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন আমি এলাকায় যাব, গাড়ি ভেঙে দেবে,ডিম ছুঁড়বে,মারধোর করবে, এই কালচার দীর্ঘদিন চলতে পারে না।

যদিও তিনি বকলমে স্বীকার করে নেন যে আগেও এই ধরনের কালচার এলাকায় ছিল। তিনি নেতা-মন্ত্রীদের মনে করিয়ে বলেন পুরনো ইতিহাস মুছে নতুন বাংলা দেখানোর স্বপ্ন আপনারই তো দেখিয়েছেন, সেটা বাস্তবায়িত করে করুন। যেই কারণে বিভিন্ন বৈঠকে প্রধানদের অনুপস্থিতি বলে তিনি ব্যাখ্যা করেন। যদিও তিনি শেষে এও বলেন এই গন্ডগোলের পেছনে সিপিএমের লোকজন ই করছে যারা বিজেপির ঝান্ডা ধরেই নতুন বিজেপি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য,এই দিন বিজেপি বিধায়কদের পাশাপাশি তৃণমূল বিধায়কদের নিয়ম এই বৈঠকের সামিল হয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, রেখে ছিলেন বিভিন্ন বার্তা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *