
মেদিনীপুর 14 ই জুন :
রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিকম স্কিলস ইউনিভার্সিটি এর এডু ভীষণ সামিট- ২০২৬। এদিন শহরের হোয়াইট হাউসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এই সামিটে সামিল হন জেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষক কুল। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের।

এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত ছিলেন সংস্থার চ্যান্সেলর সুমিতা চক্রবর্তী,CEO অর্পণ চক্রবর্তী,ASFHM স্টেট জেনারেল সেক্রেটারি চন্দন কুমার মাইতি, স্টেট প্রেসিডেন্ট হরিদাস ঘটক সহ সংস্থার অন্যান্য বিশিষ্ট মানুষজনেরা। যেদিন সংস্থার তরফ থেকে বলা হয় যে সকল পড়ুয়ারা তাদের পড়াশোনার সাথে সাথে হাতে-কলমে শিক্ষিত হতে চায়, তারা এই সংস্থা সঙ্গে যুক্ত হতে পারে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঘাটাল,খড়্গপুর পূর্ব মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়ার পিছিয়ে পড়া বিভিন্ন ছাত্র-ছাত্রী, পড়ুয়াড়াও এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নিজেদের মান উন্নত করতে পারবে। এদিন সংস্থার তরফ থেকে বিভিন্ন কর্মকর্তারা জানান এই সংস্থার মূল উদ্দেশ্য, সামিটের মূল উদ্দেশ্য এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে।

এই বিষয়ে সংস্থার চ্যান্সেলর সুমিতা চক্রবর্তী বলেন,’ আমাদের উদ্দেশ্যই হল হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করা পড়ুয়াদের। আর তার জন্যই এই ধরনের সামিটের আয়োজন।’অন্যদিকে সংস্থার সিইও অর্পণ চক্রবর্তী বলেন,’আমাদের এই সংস্থা বিশ্বমানের। পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের পড়ুয়ারা সুযোগ পাবেন নিজেকে হাতে-কলমে শিক্ষিত করার। আমরা চাই সকল শিক্ষকদের অন্তর্ভুক্তি করনের মধ্য দিয়ে এই সংস্থার আরো উন্নতি সাধন’।