
মেদিনীপুর 27 সে এপ্রিল :
এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেদিনীপুরের প্রথিতযশা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নিউজ লেটার প্রকাশিত। এই লেটারে থাকছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরা হয়েছে। থাকছে বহু পেটেন্ট, প্রকাশনার কৃতিত্বের খতিয়ান।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিউজলেটার (সংখ্যা ১১, ২০২৫-২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। ২৭ শে এপ্রিল, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিস্টার নিবেদিতা হলে উৎসাহী শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, গবেষক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে নিউজ লেটারটি প্রকাশিত হয়। নিউজ লেটারের বর্তমান সংখ্যাটি তে রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরা হয়েছে। গত এক বছরে উপাচার্যের দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গবেষক ও ছাত্রছাত্রীরা বহু পেটেন্ট, প্রকাশনা, সম্মাননা ও ফেলোশিপ অর্জন করেছেন।

এই সমস্ত উল্লেখযোগ্য কৃতিত্বের খতিয়ান নিউজ লেটারে তুলে ধরা হয়েছে।