
রূপনারায়নপুর 15 ই আগস্ট :
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ব্যাপক অভিযান, অভিযানে সাফল্য পুলিশের একসঙ্গে বিশাল পরিমাণ মাংস উদ্ধার। সেই সঙ্গে ৭ টি ট্রাক এবং ১৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ। নিয়মবিধি এবং আইন মাফিক না মেনে অবৈধ মাংস পাচারের অভিযোগে মামলার রজু করলো জেলা পুলিশ।

এবার মাংস অভিযানে নেমে ব্যাপক সাফল্য জেলা পুলিশে। পুলিশ সূত্র অনুযায়ী খড়্গপুর রূপনারায়নপুরে এক গোপন সূত্র খবর পেয়ে অভিযান নামে জেলা পুলিশের একাংশ। খড়গপুর লোকাল থানার অন্তর্গত রূপনারায়নপুরে একে একে সাতটি মাংস ভর্তি গাড়ি আটক করে পুলিশ। এই গাড়ি গুলি থেকে ড্রাইভার হেল্পার সহ প্রায় মোট ১৮ জনকেই আটক, পরে গ্রেফতার করা হয়। এই গাড়িগুলি থেকে ৫৮২১ কেজি বিজাতীয় মাংস উদ্ধার করা হয়।এই মাংস কাটা বা বহন করার কোন বৈধ কাগজপত্র গাড়ির আরোহীদের কাছে ছিল না। এই মাংস গাড়ি গুলি, খড়গপুর থেকে হাওড়া এবং অন্যান্য জেলার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। কিন্তু তা পাচার হওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। মূলত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছিল আর সেই রকমই একটি গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। যদিও এত পরিমাণ মাংস কোথায় পাচার হচ্ছিল তা নিয়ে খতিয়ে দেখছে জেলা। এই নিয়ে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে যাবতীয় তথ্য দেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন,” ভোরে খড়গপুর লোকাল থানার রূপনারায়নপুরের কাছে সাতটি গাড়িকে পুলিশ আটক করে।এই গাড়িগুলি থেকে বিজাতীয় মাংস উদ্ধার করা হয়। এই মাংসের বৈধ কোন কাগজপত্র ছিল না। উদ্ধার হওয়া মাংসের পরিমাণ ৫৮২১ কেজি। পাশাপাশি এরই সঙ্গে গাড়ির ড্রাইভার হেলপার সহ ১৮ জনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সুপার আরো জানান, পাঁচবেড়িয়া এবং সংলগ্ন এলাকা থেকে এই মাংস কলকাতা এবং আশেপাশের জেলাতে নিয়ে যাওয়া হচ্ছিল।তবে কি ধরনের মাংস তা পরীক্ষা করার জন্য পশু চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তিনি যোগ করেই এও বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে সেই সঙ্গে এই অবৈধ মাংস কাটার যে আইন আছে, তাই প্রয়োগ করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

তিনি উল্লেখ করে এও বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো নিয়ম মাফিক বিধি মেনে ভবিষ্যতে যাতে মাংস কাটা হয় সেদিকে পুলিশ লক্ষ্য রাখবে।”